০৪:৪৫ পি.এম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, চলনবিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল। এই বিলের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। তদুপরি চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনার বিভিন্ন স্থান ও এলাকা ইতিহাসে পরিপূর্ণ। এই ছাড়া, বিলের জীব-বৈচিত্র্য দেখাও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এগুলো সবই আমাদের জাতীয় সম্পদ।
শনিবার (৮ আগস্ট) সকালে চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে সিরাজগঞ্জ জেলায় তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পরিদর্শন করেন। এরপর দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন।
এ সময়ে তিনি বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরো আকর্ষণীয় ও যুগোপযোগী করতে বর্তমান সরকার সারাদেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক সময়ের উপযোগী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আর এর বাস্তবায়নে তারা কাজ করছেন। এরই মধ্যে চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে নির্দেশে আমি চলনবিল পরিদর্শনে এসেছি। পাশাপাশি চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুতই শুরু হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মত বিনিময় সভাটি তাড়াশ উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চালনায় ও সাবেক সভাপতি স.ম আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন