ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বিজিবি রুখে দিলো


সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বিজিবি রুখে দিলো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্তে এক নারী এবং তিন শিশুসহ চারজনের অনুপ্রবেশের অবৈধ চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) সকালে সুলতানপুর ৬০ বিজিবির অধীনে থাকা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক নারী ও তিন শিশুসহ চারজনকে সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় সালদানদী বিজিবি ক্যাম্পের টহল দল শূন্যরেখায় তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশের আগেই তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।

তিনি এ বিষয়েও বলেন, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সবসময় সতর্ক অবস্থা বজায় রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যা দুর্গতদের জন্য সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


বান্দরবানে বন্যা দুর্গতদের জন্য সহায়তা বিতরণ

বান্দরবান, ২৬ জুলাই ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গতদের মধ্যে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে ১৩৫টি পরিবারের।

আজ রোববার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (বান্দরবান ৩০০ আসন) সাচিং প্রু জেরী।

এ সময় ক্রাইক্ষ্যং পাড়া, তংপ্রু পাড়া, নোয়া পাড়া, হ্লাপাইমুখ পাড়া ও চড়ুই পাড়ায় মোট ১৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকটিকে নগদ আটহাজার টাকা এবং প্রয়োজনীয় হাইজিন সামগ্রী প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেং প্রু মার্মা, মো. রুহুল আমিন, মংথোয়াইচিং মার্মা প্রমুখও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ৪৬টি যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


কেরানীগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ৪৬টি যানবাহন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৪২টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান এবং তিনটি ভ্যান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন যে, প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনো আনুষ্ঠানিকভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরসংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে ঘটে এই আগুনের ঘটনা। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর অল্প সময়েই তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে এবং সারিবদ্ধভাবে রাখা অটোরিকশাগুলো একে একে আগুনে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা বলছেন যে, অগ্নিকাণ্ডের ফলে ৪২টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান এবং তিনটি হ্যান্ডচালিত ভ্যান পুড়ে গেছে। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এক অটোরিকশাচালক হামিল বলেন, তিনি ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন। সেটি চালিয়েই তিনি সংসার চালাতেন এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতেন। দুপুরে গাড়ি চার্জ করে খাবার খেতে যাওয়ার সময় তিনি আগুনের খবর পান। এখন তিনি ঋণের টাকা পরিশোধ এবং সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তারা দুপুর ১২টা ১৭ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সম্পন্ন হলে জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


কুড়িগ্রামে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ বিতরণ

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক পরিবার এবং ৫০ জন আলেম, পাশাপাশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও হাদিয়া বিতরণ করা হয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মাধ্যমে।

রবিবার (২৬ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদরাসা ও বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদরাসায় পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক পরিবারের প্রত্যেককে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ৫০ জন আলেমের মধ্যেও আর্থিক হাদিয়া বিতরণ করা হয়। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগরের দায়িত্বশীল মাওলানা নাহিয়ান, জেলা সহকারী সম্পাদক মাওলানা উসমান গনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলেমা ও সংগঠনের নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক শফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক শফিকুল ইসলাম

জনকল্যাণে কথা কম, কাজ বেশি- এই নীতিতে সিটি করপোরেশন কাজ করে যাবে বলেই জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি আরও বলেন, মানুষ যেন আবারও বিএনপির প্রতি আস্থা রাখতে পারে, সে লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রবিবার ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

প্রশাসক শফিকুল ইসলাম জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%