ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যাদুর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান, জুরাছড়িতে ত্রা-ণ বিতরণ


বন্যাদুর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান, জুরাছড়িতে ত্রা-ণ বিতরণ

 ভারী বর্ষণ ও প্লাবনে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

আজ (শুক্রবার) সকালে তিনি প্লাবিত এলাকা, আশ্রয়কেন্দ্র এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নেন। সেই সঙ্গে তিনি তাদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

দীপেন দেওয়ান পরিদর্শনকালে বলেন, দুর্যোগে পাহাড়ের প্রতিটি মানুষের পাশে সরকার আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তিনি আরও বলেন, দুর্যোগ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে, যাতে কৃষি কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেছিলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি কৃষক ও সাধারণ মানুষের পাশে সরকার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন।

পরে উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দীপেন দেওয়ান। এ সময় বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

পরিদর্শনকালে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন

 সরকার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। এই দায়িত্ব তিনি আগামী ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য পালন করবেন।

তিনি বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে নৌ প্রশিক্ষণ সম্পন্ন করার পর, ১৯৮৯ সালের ১ জুলাই তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি তার ব্যাচের (৮৭-এ) জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অধিকারী ছিলেন।

রিয়ার এডমিরাল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়াও, তিনি এমফিল ডিগ্রি ছাড়াও স্ট্র্যাটেজিক, ডিফেন্স এবং অপারেশনাল স্ট্যাডিজ বিষয়ে দেশের পাশাপাশি বিদেশ থেকে প্রথম শ্রেণির তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

খোন্দকার মিসবাহ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আওতাভুক্ত আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এর একজন কৃতি গ্র্যাজুয়েট। তিনি ছাত্র জীবনে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকার স্থান লাভ করে রাষ্ট্রপতির নিকট চ্যান্সেলর অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে, খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব খুব দক্ষতা ও সফলতার সঙ্গে পালন করেছেন।

সামরিক জীবনে, তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব) এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, তিনি নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক, নৌ অপারেশন্স এবং পরিচালক, নৌ পরিকল্পনা হিসেবেও নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর-এ অধিনায়কত্ব করেছেন।

তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে, মিসবাহ উল আজীম লেবানন এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছেন।

রিয়ার এডমিরাল আজীম নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি), ‘নৌ-পারদর্শিতা পদক’ (এনপিপি), ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ এবং ‘জাতীয় স্কাউট পুরস্কার’ (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেছেন।

এছাড়া, তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেছেন। তিনি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ পুরস্কার, ‘সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার’ এবং এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ার বিশেষায়িত প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী পুরস্কারও অর্জন করেছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি, মিসবাহ উল আজীম একজন মননশীল পাঠক, লেখক ও গবেষক। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক ও নৌ-কৌশলগত বিষয়ে সমাদৃত জার্নাল ও সাময়িকীতে তার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

খেলাধুলায় তার ব্যক্তিগত আগ্রহের মধ্যে রয়েছে গলফ, বাস্কেটবল, দাবা ও টেবিল টেনিস। বাংলা ও ইংরেজি ভাষায় তিনি সাবলীল এবং মালে ও ফরাসি ভাষায় তার ব্যবহারিক দক্ষতা রয়েছে।

দীর্ঘ চার দশকের কর্মজীবনে, তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশ প্রেমের প্রতি উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও অগ্রগতিতে সবসময় দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

ব্যক্তিগত জীবনে, তিনি বেগম নুরতাজ আজীমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতার জন্য ব্যাপক প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


গোপালগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতার জন্য ব্যাপক প্রচারণা

অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পাশাপাশি জেলা তথ্য অফিস জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

সরকারের গৃহীত পদক্ষেপ, আগাম সতর্কবার্তা এবং প্রয়োজনীয় নির্দেশনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে মাইকিং, সড়ক প্রচার, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।

জেলা তথ্য অফিসের প্রচারে বন্যার পূর্বপ্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ, ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধ, সাপের কামড় এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা নিয়মিত প্রচার করা হচ্ছে।

জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকা আংশিক প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। পাশাপাশি ১৭২টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারি মজুদে রয়েছে ১০০ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা এবং ৪৮ বান্ডিল ঢেউটিন।

পরিস্থিতির অবনতি হলে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত ত্রাণসামগ্রীর চাহিদাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অগ্রিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, জেলার পর্যবেক্ষণাধীন নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত কোনো স্টেশনেই পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়নি এবং আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস জনগণকে গুজব অথবা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি প্রয়োজন দেখা দিলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার এবং যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন জলাবদ্ধতা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


কেন জলাবদ্ধতা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, 'আমরা চেষ্টা করছি এই তিন পার্বত্য জেলার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন।' তিনি উল্লেখ করেন, 'একইসঙ্গে সমাজের যারা বসবাসকারী আছে, তাদের জীবনমানটা আরেকটু উন্নত করা।'

এছাড়াও তিনি বলেন, 'তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বন্যা পরবর্তী সময়ে উনারা যে ক্ষতির শিকার হয়েছে কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি; এই চেষ্টা আমাদের রয়েছে।'

আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি আরও বলেন, 'কোন এলাকায় কী জন্য এই জলচ্ছাসটা বা এই ফ্লাডিংটা হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করছি।'

তিনি জানান, 'কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নদীর পার ভেঙে যাচ্ছে। ওখানে ড্যামের ব্যবস্থা করা হচ্ছে, মেরিন ড্রাইভ করার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে কালভার্ট দরকার, কালভার্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

এসময় স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দিনাজপুরে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দিনাজপুরে আটক ১

জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন এবং ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় এই তথ্য বাসসকে নিশ্চিত করা হয়।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদরপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এবং ট্যাবলেট উদ্ধারসহ মো. রিপন হোসেন (৩৫) নামে একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

রিপন হোসেন উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহমুদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সার্কেলের একটি রেইডিং টিম রিপন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অভিযানের বিষয় টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিপনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার বাসা তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫শ’ পিস ভারতীয় নেশা জাতীয় ব্রোপিন লুপিজেসিক ও ২ হাজার ৫৫০ পিস স্ট্রিপে ইনজেকশন এবং ২৫ হাজার ৫শ’ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২শ’ গ্রাম। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেন।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ রিপন হোসেনকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%