১১:৪৯ এম
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালের আগ মুহূর্তে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছেন। তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করে এই দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াজনিসের সঙ্গে বৈঠক করতে গিয়ে নেতানিয়াহু এই বার্তা দেন।
রাষ্ট্রদূতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমাকে এবং আর্জেন্টিনাকে বিভিন্ন দিক থেকে সমর্থন করি, আগামীকালের ম্যাচেও আমাদের সমর্থন থাকবে। শুভ কামনা।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রাষ্ট্রদূত ওয়াজনিস প্রেসিডেন্ট মিলেইর শুভেচ্ছাবার্তা নেতানিয়াহুর কাছে পৌঁছে দেন। মিলেইর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আপনি আমার বন্ধু এবং সব সময় আমাদের সমর্থন করেন। জেনে ভালো লাগল যে আপনি আমার কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
এটি প্রথমবার নয় যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন। ইসরাইলি কমেডিয়ান বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা অর্জন করুক।
সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আর্জেন্টিনাকে সমর্থনের কারণ কি লিওনেল মেসি? উত্তর দিতে গিয়ে নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, ‘না, মেসির কারণে নয়, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি একজন সুপারস্টার।’
বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন