ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে অর্থ পেতে কীভাবে জেনে নিন


অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে অর্থ পেতে কীভাবে জেনে নিন

খাদ্যে ভেজাল মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কারচুপি বা অতিরিক্ত মূল্য আদায়ের মতো অপরাধ প্রতিরোধে আইনি ভিত্তি প্রদান করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’। এই আইন কেবল অপরাধীদের শাস্তির বিধানেই সীমাবদ্ধ নয়; বরং অনিয়ম ধরে দেওয়া সচেতন ভোক্তাদের জন্য রাখা হয়েছে আর্থিক সহায়তার সুনির্দিষ্ট বিধান। আইনের বিধান অনুযায়ী, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক প্রক্রিয়ায় আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষণিকভাবে অভিযোগকারী পাবেন।

আইনের ৭৬(৪) ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান ও তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে অভিযুক্তের ওপর যে অর্থদণ্ড ধার্য ও আদায় করা হবে, তার চার ভাগের এক ভাগ অর্থাৎ ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী ব্যক্তি পাবেন। আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় হলেও সমান হারে এই অর্থ অভিযোগকারী পাবেন।

২০০৯ সালের এই আইনে ভেজাল ও প্রবঞ্চনার বিরুদ্ধে কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের ৪১ ও ৪২ ধারা অনুযায়ী, খাদ্যে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক মেশানো বা জ্ঞাতসারে ভেজাল পণ্য বিক্রি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একইভাবে মোড়কজাত পণ্যে তথ্য গোপন করা বা তথ্য না রাখা (৩৭ ধারা), পণ্যের মূল্যতালিকা ঝুলিয়ে না রাখা (৩৮ ধারা) এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার (৪০ ধারা) অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রির দায়ে ৫১ ধারায় এবং নকল পণ্য উৎপাদনের অপরাধে ৫০ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

আবার একই অপরাধ বারবার করলে ৫৫ ধারা অনুযায়ী অপরাধীকে সর্বোচ্চ শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া যাবে। ওজনে কারচুপি ও বাটখারায় ফাঁকি দেওয়ার অপরাধেও এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রাখা হয়েছে।

অন্যদিকে, আইনটির অপব্যবহার রোধে ৫৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যবসায়ীকে ব্ল্যাকমেল বা হেয় করার উদ্দেশ্যে মিথ্যা বা হয়রানিমূলক অভিযোগ বা মামলা করা হলে অভিযোগকারীকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

পণ্য কিনে ঠকলে বা বাজারে যেকোনো অনিয়ম চোখে পড়লে আপনি সহজেই অভিযোগ জানাতে পারেন। যেভাবে পাবেন এই সুবিধা:

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

কারা অভিযোগ করতে পারবেন: যেকোনো সাধারণ ভোক্তা এই সুযোগ পাবেন। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারীরা অভিযোগ করলে এই ২৫ শতাংশ অর্থ পাবেন না।

অভিযোগের সময়সীমা: পণ্য বা সেবা কেনার এবং কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অধিদপ্তরে লিখিত আবেদন জমা দিতে হবে।

যা যা প্রয়োজন: কেনার আসল রসিদ (ক্যাশ মেমো), পণ্যের ছবি, মূল্যমানের প্রমাণ কিংবা ভিডিওর মতো তথ্যপ্রমাণ অভিযোগের সঙ্গে যুক্ত করতে হবে।

অভিযোগ দেওয়ার উপায়: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সরাসরি, ডাকযোগে কিংবা তাদের অফিসিয়াল ই-মেইল ও স্মার্ট অ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ জমা দেওয়া যায়।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

অভিযোগ যাচাই-বাছাই ও শুনানির পর অপরাধ প্রমাণিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা ধার্য করে। সেই অর্থ আদায় হওয়ার পরপরই ২৫ শতাংশ টাকা অভিযোগকারী ভোক্তার হাতে বা ব্যাংক অ্যাকাউন্টে বুঝিয়ে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডানা মেলতে শুরু করেছে ‘ঢাকা-সিলেট ৬ লেন’ প্রকল্পের সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


ডানা মেলতে শুরু করেছে ‘ঢাকা-সিলেট ৬ লেন’ প্রকল্পের  সড়ক

সর্বোচ্চ ব্যয়ের মধ্যে বাস্তবায়নাধীন স্বপ্নের 'ঢাকা-সিলেট ৬ লেন' প্রকল্প ইতোমধ্যে ডানা মেলতে শুরু করেছে।

নির্মাণাধীন ২০৯ কিলোমিটার জাতীয় মহাসড়ককে আন্তর্জাতিক মানের পথে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা বিশ্বাস করছেন, বিদ্যমান জটিলতা কাটিয়ে আগামী আড়াই বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।

২০২২ সালে ১২টি প্যাকেজে শুরু হয়েছিল ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট-ঢাকা জাতীয় মহাসড়ক আন্তর্জাতিক মানের সড়কে রূপ নেবে। জাতীয় যোগাযোগের দিক থেকেও প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের সাথে যুক্ত থাকায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানোর জন্য এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। মহাসড়কের বিভিন্ন বাঁকগুলিকে সরলীকৃত করা হবে এবং অধিক যান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে।

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জজুড়ে ২০৯ কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের ছয় লেনে উন্নীত করার কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে।

জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতাও ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানিয়েছে, ভূমি অধিগ্রহণের কাজ শেষ হলে অবশিষ্ট ছয় লেনের নির্মাণকাজ দুই থেকে আড়াই বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।

নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পে মূল চার লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য দুটি সার্ভিস লেনও থাকবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দিচ্ছে ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা।

তবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা এবং অন্যান্য জটিলতার কারণে কাজ পিছিয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সড়কপথে সময় লাগছে ১০ থেকে ১৬ ঘণ্টা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত।

সিলেট হোটেল-মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউস ওনার্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ বলেছেন, পাঁচ তারকা হোটেলসহ বিভিন্ন মানের আবাসন খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কিন্তু দীর্ঘ যানজট ও সড়কের ধীরগতির কারণে এসব বিনিয়োগ প্রত্যাশিত সুফল পাচ্ছে না।

অন্যদিকে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেছেন যে, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ এখন দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী আড়াই বছরের মধ্যেই ছয় লেন প্রকল্পের কাজ শেষ হবে।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৭টি ফ্লাইওভার ও ওভারপাস এবং ৬টি রেলওয়ে ওভারপাস। এর মধ্যে ৬৬টি সেতুর ৬০টির কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এছাড়া ২০০টির বেশি কালভার্টের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে৩৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জাহিদ মিয়া নরসিংদী প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


নরসিংদীতে৩৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিডি নং-৩৪, তারিখ ০১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জুলু-৬ ডিউটিরত অবস্থায় ০২ আগস্ট ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে বেলাবো থানাধীন চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় জনৈক সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. হানিফ মিয়া (৩৭), পিতা: মো. মধু মিয়া, সাং- চর কাশিমনগর পূর্বপাড়া, থানা- বেলাবো, জেলা- নরসিংদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১,০৫,০০০ টাকা), ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পলাতক আসামি আলতাফ হোসেন ওরফে আলতা (৪০), মো. আমির হোসেন (৩৮) এবং উজ্জ্বল মিয়া (২৫)-এর সহায়তায় মোটরসাইকেল ব্যবহার করে ওই স্থানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন গ্রেফতারকৃত হানিফ মিয়া। পলাতক তিনজনের বাড়ি চর বাঘবের ঝালকান্দা, থানা- বেলাবো, জেলা- নরসিংদী।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত, ৪১ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত, ৪১ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী এবং ক্রু নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সেই সাথে এ ঘটনার সঙ্গে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় রোববার (২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) তথ্য অনুযায়ী, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রাকালীন সময় মাদুরা দ্বীপের উপকূলে কেএমপি মুতিয়ারা সেন্টোসা–২ ফেরিটিতে আগুন লাগে। আগুনের বিষয়টি প্রথমে জাহাজের ক্যাপ্টেন কর্তৃপক্ষকে জানান। এখন পর্যন্ত ফেরিতে থাকা ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ-এর প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা অসংখ্য যাত্রী জীবনরক্ষাকারী নৌকায় আশ্রয় নিচ্ছেন। অন্য একটি ভিডিওতে ফেরির ওপর থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রীকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। পরে উদ্ধারকারীরা তাদের দিকে লাইফবয় ছুড়ে দেন এবং উদ্ধারকারী জাহাজে তোলা হয়।

বাসারনাস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ফেরিটিতে আগুন লাগার খবর পায়। শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছিল।

পরবর্তীতে সংস্থাটি জানায়, আগুনে ফেরিটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। উদ্ধারকারী দলের পৌঁছানোর পূর্বে অনেক যাত্রী ফেরির ব্রিজ এবং সামনের অংশে অবস্থান করে সাহায্যের জন্য অপেক্ষা করেছেন। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড এবং উদ্ধাককারী দল যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলনেতা গুলিবৃদ্ধসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

মো জাহিদ মিয়া নরসিংদী প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলনেতা গুলিবৃদ্ধসহ আহত ১০

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবৃদ্ধ হয়।এছাড়া গুরুত্বর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন। ।গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। গতকাল রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন। পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবৃদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম। এসময় বাধা দিতে গিয়ে পতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরো ১০ জন। পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসছে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুত্বর আহতদের উদ্ধার করে ঢাকা মেডেকিলে হাসপাতালে পাঠানো হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান ওসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%