ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গাইবান্ধায় মাদক ও জুয়া প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ


গাইবান্ধায় মাদক ও জুয়া প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে সকল ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর এনামুল হক, ইউনিয়ন জামায়াতের সভাপতি রাজু আহমেদ কিনু ও সাধারণ সম্পাদক ইফতেখাইরুল কল্লোল, গাইবান্ধা তৃণমূল উন্নয়ন সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, হাসেম বাজার মসজিদের সেক্রেটারি আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি ইমাম মেহেদী হাসানসহ অনেকে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বক্তারা বলেন, এলাকার কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজাসমেত অন্যান্য মাদকদ্রব্য বেচা-কেনা করছে। যার প্রভাবে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে।

বক্তারা মাদকের বিরুদ্ধে এবং জুয়ামুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা একইসাথে এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি কমতেই নদীভাঙন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


পানি কমতেই নদীভাঙন শুরু

উজানের ঢল কমার পর গাইবান্ধার প্রধান নদ-নদীগুলোর পানি হ্রাস পেলেও জেলাজুড়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক মাসে পানি ওঠানামার ফলে জেলার চার উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

ইতোমধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে দুই শতাধিক বসতভিটা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঢল ও বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ভাঙন প্রতিরোধে লোক দেখানো কাজ বন্ধ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানিয়েছেন, গাইবান্ধার প্রধান নদ-নদীগুলোতে পানি বাড়া-কমার মধ্যে ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন করে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। জেলার চার উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে প্রায় ২০০ বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের শঙ্কায় আরও শতাধিক পরিবার রয়েছে।

জানা যায়, পানি নেমে যাওয়ার কারণে চরাঞ্চলের ঘরবাড়ি থেকে ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠছে। চোখের সামনে নিজেদের শেষ সম্বল হারিয়ে ও বাড়িঘর হারানোর আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের হাজারো বাসিন্দা।

গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি ফুলছড়ির তিস্তামুখ পয়েন্টে দুই সেন্টিমিটার হ্রাস পেয়ে ১১৬ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৯ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ১৬৪ সেন্টিমিটার এবং গোবিন্দগঞ্জের করতোয়া নদীর পানি চকরহিমাপুর স্টেশন পয়েন্টে ৮ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ২০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত এক মাস ধরে জেলার সবগুলো নদ-নদীর পানি কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এই পানি ওঠানামার সঙ্গে নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন শুরু হয়েছে।

এর ফলে জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদীর তীরবর্তীসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ফলসি ও বসতবাড়ি ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে নিজেদের শেষ সম্বল হারিয়ে নদীপাড়ের হাজারো বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছেন। গাইবান্ধার সদর উপজেলার কামারজানি, শহর রক্ষাবাঁধ, ফুলছড়ির বালাসী ফেরিঘাট, সাঘাটা উপজেলার শহরসহ বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনা হুমকির মুখে রয়েছে। ভাঙন রোধে আসন্ন বন্যার আগেই ব্যবস্থা না নিলে জেলার বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভাঙন কবলিত এলাকার স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কাজের গাফিলতি ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করার কারণে প্রতিবছর তাদের নদী ভাঙনের শিকার হতে হয়। কোনো সাহায্য নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধানের দাবি তাদের।

গাইবান্ধা সদর উপজেলার দিগারি ইউনিয়নের রহমান নগরের বাসিন্দা হাকিম জানান, ‘বন্যার পানি বাড়ার সময় একবার ভাঙনে ফসলি জমিসহ বসত বাড়ি ভিটা নদীতে গেছে। আবার পানি কমার সঙ্গে সঙ্গেই নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। চরের মানুষ সারা বছরই নদী ভাঙনে শিকার হই।’

সুন্দরগঞ্জের কাশিম বাজারের বাসিন্দা রুমিনা বেগম বলেন, ‘গত এক মাসে তিস্তার পানি কমা- বাড়ায় সব শেষ হয়ে গেছে। ফসলের জমিগুলো নদীতে পড়ে গেছে। বান আসলেই দুইবার বাড়ি- ঘর সরানো লাগে। কই কেউ তো খবর নেয় না।’

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার আশরাফ মিয়া বলেন, ‘নদীতে পানি কমা শুরু হয়েছে। নদীর পাড় গুলো ধপাস ধপাস করে ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। হামারে কষ্ট কি কেউ বুঁচবে? নদী ভাঙন কেনা বন্ধ হলো, হামরা অনেক মুক্তি পামো। প্রত্যেক বছর নদী ভাঙন থেকে রক্ষা পানু হয়।’

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘যমুনা ও ব্রহ্মপুত্রসহ সব কয়টি নদীর পানি হ্রাস পেতে শুরু করছে। কয়েকদিনের মধ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো আরও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি হ্রাস- বৃদ্ধির কারণে বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙন ঠেকাতে চৌহালীতে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস এমপি আলীমের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


নদীভাঙন ঠেকাতে চৌহালীতে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস এমপি আলীমের

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

শুক্রবার দিনভর তিনি উপজেলার বিভিন্ন ভাঙনের পয়েন্টগুলো সশরীরে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, জরুরি খাদ্য সামগ্রী এবং পুনর্বাসনের জন্য ঘর তৈরির ঢেউটিন বিতরণ করেন।

এ সময় ভাঙন কবলিত মানুষের কাছে আশ্বস্ত করে বলেন, সাময়িক ত্রাণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের স্থায়ী সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যমুনার তীব্র ভাঙনরোধে খুব দ্রুতই চৌহালীতে স্থায়ী বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। নদীভাঙন থেকে এলাকা রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানে ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চৌহালী উপজেলায় কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা ও জৈব সার বিতরণ করেন আমিরুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে ভাড়া বাসায় নারীর মরদেহ,

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


সাভারে ভাড়া বাসায় নারীর মরদেহ,

ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) সাভার মডেল থানার আমিনবাজার ইউনিয়নের বড়দেশীর হাজীনগর এলাকায় মো. ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে ৩৫ বছর বয়সী শারমিন আক্তার লিজার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. শওকত হোসেন এবং স্বামীর নাম মো. মাইনুদ্দিন আহম্মেদ জনি।

ঘটনার পর নিহতের বাবা মো. শওকত হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, শারমিন আক্তার লিজাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

উদ্ধারের পর মরদেহকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানা সূত্র জানায়, এই ঘটনায় থানায় মামলা নম্বর ১৮ এবং তারিখ ৩ জুলাই ২০২৬ হিসেবে মামলা রুজু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলিয়ানদের প্রতি আমার ভালোবাসা: রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ব্রাজিলিয়ানদের প্রতি আমার ভালোবাসা: রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর দিনটি সত্যিই খুব ভালো গেছে বলা চলে। তার দল পতুর্গাল ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেছে। শেষ ৩২-এর ম্যাচে তিনি একটি গোল করেছেন এবং হয়েছেন ম্যাচসেরা।

ম্যাচশেষে রোনালদো ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেস টিভির প্রেজেন্টেশন জোনে সাক্ষাৎকার দেন। সাংবাদিকরা তার কাছে ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করে।

রোনালদো বলেন, ‘ব্রাজিলের সমর্থকদের উদ্দেশে কোনো বার্তা দিতে হবে? যখনই ব্রাজিলের কথা বলা হয়, তখন আমার মনে সবসময় একটি বিশেষ অনুভূতি কাজ করে। এটা শুধু এ কারণে নয় যে, ব্রাজিলে আমার পরিবারের সদস্যরা আছেন; বরং আমি ব্রাজিলের মানুষদের ভীষণ ভালোবাসি।’

রোনালদো আরও যোগ করেন, ‘আমার পেশাদার ক্যারিয়ারের পুরো সময়ের মধ্যেই তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক ভালোবাসা এবং চুমু।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে পতুর্গাল ২-১ গোলে জয়লাভ করেছে। গ্রুপপর্বের তিন ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচ জিতে এবং দুটিতে ড্র করে নকআউটে যেতে পেরেছে। এই চার ম্যাচে রোনালদোর গোল হলো ৩টি, য其中 একটি জোড়া গোল তিনি করেছিলেন উজবেকিস্তানের বিপক্ষে। পরবর্তী ধাপে পতুর্গালের প্রতিপক্ষ হবে স্পেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%