০১:৫৫ পি.এম
রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এই নেতা, জহির, মিরপুরের দারুস সালাম থানার আওয়ামী লীগের সহসভাপতি।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পরে ছাত্র হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও জহির উপজেলা এলাকায় প্রকাশ্যে অবস্থান করতেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা-১৪ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ভাই মফিজুল ইসলাম বেবুর হাত ধরে তার রাজনৈতিক জীবন শুরু হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ওসি হাফিজুর রহমান আরো জানান, জহিরের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল এবং মিটিংয়ে অর্থায়নের অভিযোগ উঠেছে। সর্বশেষ তাকে একটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ কারণে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, জহিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন