ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ


কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে যাবার পথে পুলিশি বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বাধা উপেক্ষা করে বিক্ষোভ পালন করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে জানান, দেশের সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় স্থগিত রাখতে হবে। যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বলছেন তারা।

এ সময় কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন এবং শিক্ষাবোর্ডের ফটকের সামনে বিক্ষুব্ধদের সাথে আলোচনা করেন।

পরে শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেব। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, শিক্ষার্থীরা যখন শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান করছিল, তখন সেখানে কোতোয়ালি থানার ওসি পুলিশের সদস্যদের মোতায়েন করেন। পরে শিক্ষা বোর্ডের সচিব শিক্ষার্থীদের সাথে কথা বলেন। যারা বিক্ষোভ করেছেন তাদের সংখ্যা ১০০ জনেরও কম ছিল। শিক্ষার্থীদের দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

গত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার হিসেবে কোন দাবি করলেই ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। তবে ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে, এ বিষয়ে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে ছাত্রদল সাধারণ সম্পাদক উল্লেখ করেন, আপাতত সাময়িক সময়ের জন্য পরীক্ষার স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও ঠিক একই দাবি করেছে। এ বিষয়ে আমরা সোমবার প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছি। শিক্ষার্থীদের দাবিতে ছাত্রদল সবসময় একমত।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে যে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারবিরোধী হয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা ফেরা সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বলেছি। শুনেছি, গতকালই সারা দেশের বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টরা একটি মিটিং করেছেন। আমি মনে করি এর একটি ভালো সমাধান হবে।

প্রশ্নে ভুল থাকার বিষয়ে তিনি জানান, প্রশ্নে ভুল ছিল। এটি ট্যাকনিক্যাল সমস্যা। বোর্ড এই সমস্যার সমাধান করার জন্য আশ্বাস দিয়েছে। যত সমস্যা রয়েছে, সব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সাথেই আছি।

প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন, যা রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা করছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাঁদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী বলেছেন, আ. লীগের পরিবেশবিরোধী প্রকল্পের করণেই বেড়েছে জলাবদ্ধতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


রিজভী বলেছেন, আ. লীগের পরিবেশবিরোধী প্রকল্পের করণেই বেড়েছে জলাবদ্ধতা

আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং খাল-জলাশয় দখল ও পরিবেশবিরোধী প্রকল্পের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওরাঞ্চলে প্রাকৃতিক পানিপ্রবাহের বিষয়টি বিবেচনা না করেই বিভিন্ন স্থাপনা ও সড়ক নির্মাণের কারণে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক প্রজাতির মাছ বিলুপ্তির মুখে পড়ছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান বন্যা পরিস্থিতিতে সরকার ও বিএনপি সদা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতের পাশে দাঁড়াচ্ছেন।

পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো: হেলাল উদ্দিন, সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য জুয়েল, শফিউল এবং হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


শিক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা নেওয়ার ইস্যুতে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের একটি ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষার আয়োজন নিয়ে প্রতিবাদের অংশ হিসাবে এবং শিক্ষামন্ত্রীর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের ফলস্বরূপ মঙ্গলবার সকালে সারা দেশে আন্দোলন শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে একটি চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। বিকেলে পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।

শিক্ষার্থীদের পক্ষে মিরাজ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও দাবি করেন, সোমবার(১৩ জুলাই) যে প্রতিকূল ও অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় অংশগ্রহণকারী এবং যারা প্রবল জলাবদ্ধতার কারণে অংশ নিতে পারেননি, তাদের সকলের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে বুধবারের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার জন্যও দাবি জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে পৌনে ১২টার দিকে তারা সরাসরি সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী রাস্তা পুরোপুরি অবরোধ করেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার জন্য ইনসাফ নিশ্চিত করতে চাই: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


শেখ হাসিনার জন্য ইনসাফ নিশ্চিত করতে চাই: তথ্য উপদেষ্টা

সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এর ফলে সরকার শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানাবে, কারণ সরকার জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন।

জাহেদ উর রহমান এ সময় জানিয়ে দেন, সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চেষ্টা করে আসছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘তার মৃত্যু দণ্ড হয়েছে আদালতে। তিনি আসলে আদালত বিচার করবে। আমরাও যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি।’

জাহেদ উর রহমান বলেন, ‘উনি আসলে আমাদের সাথে দুইপক্ষে যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলার মুখোমুখি হবেন। আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনার স্কোপও রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী তাকে ডিফেন্ড করতে পারেন। সেখানে অবজার্ভার রাখা যাবে, ভিডিও ক্যামেরা রাখা যাবে, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’

তিনি বলেন, দেশের জনগণ চায় যে তিনি যে অপরাধ করেছেন, সেই মৃত্যুদণ্ড যেন বহাল থাকে। জনগণ মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চায়।

জাহেদ উর রহমান বলেন, ‘আরও বলছি, আমরা তো আদালতে গেছি। আদালতে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন। আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হবে।’

জাহেদ বলেন, তাই বলছি, তার আগমন আমাদের কাছে স্বাগত। কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। যে আমাদের রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও জাস্টিস দিতে চাই।

তিনি উল্লেখ করেন, জিওপলিটিক্যালি এটি কোনো ইস্যু নয়। সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কাজেই বলার কিছু নেই।

তিনি বলেন, উনি কীভাবে আসবেন, প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না, উনি কীভাবে কি করবেন। উনি যে রাষ্ট্রে আছেন, তারা জানেন। উনি যদি আসতে চান, সেই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে আলোচনা করে ব্যবস্থা করবেন। এটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%