ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাগেরহাটে মিছিলের সময়ে আটক হওয়া ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে


বাগেরহাটে মিছিলের সময়ে আটক হওয়া ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে

বাগেরহাটে মিছিল করার সময়ে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে একটি সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় একটি অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তাদের মধ্যে রয়েছে- মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মো. লিটন চাপরাশি (২২), গুলি শাখালী গ্রামের আ. কাইয়ুম (২১), গুয়াতলা গ্রামের মো. শাহিন ফকির, নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), হাসান হাওলাদার (৩৩), বারুইখালী গ্রামের শামিম হোসেন ও নাজমুল হাসান (১৯), পায়লাতলা গ্রামের রাতিন ইসলাম হৃদয় (১৯), শ্লোমবাড়িয়া গ্রামের সিরাজ শেখ ওরফে ফিরোজ (১৯), আরিফুল ইসলাম (১৯), রিয়াদ শেখ (১৯), হাবিবুল্লা খান (১৯), মধ্য বিষারিঘাটা গ্রামের মাহিম হাওলাদার (১৯), সেজদারবাড়ি গ্রামের মেঘনাথ মালি, বহরবুনিয়া গ্রামের সদমিন ফাহিম (২০), গাবতলা গ্রামের রাব্বি তালুকদার এবং বরগুনা সদরের ফুলঝুরি পাতাকাটা গ্রামের অংকুর মালি।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশ জানায়, ভোরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালায় এবং ১৭ জনকে আটক করে। কিন্তু অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায়, বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন

চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামে প্রবাসী স্বামীকে রেখে তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তরুণীর পরিবার এই অভিযোগ অস্বীকার করে বলছে যে, এমন কোনো ঘটনার সত্যতা নেই এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

জানা গেছে, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ের নাম মরিয়ম। তার সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ উঠেছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পরে গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৫ জুলাই তারা দুইজন বাড়ি থেকে চলে যান।

মেয়ের পরিবার, দুশ্চিন্তায় পড়ে, মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করে সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে তরুণী ও লিমনকে উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র।

এদিকে লিমন অভিযুক্ত হয়ে দাবি করেন যে, মরিয়মের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক অন্যত্র বিয়ের আগেই ছিল। তিনি বলেন, "আমি তাকে অনেক ভালোবাসি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। এখন সে আমার স্ত্রী।"

অন্যদিকে, মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, "এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনারা কেন আমাদের বিরক্ত করছেন?" প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার পরও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে মারধর ও কোরআন পোড়ানোর অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে মারধর ও কোরআন পোড়ানোর অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ

পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করার পাশাপাশি কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাড়াগোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জুয়েল রানা (৪০), তিনি নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, জুয়েল রানা তার স্ত্রীসহ ঈশ্বরদীর সাড়াগোপালপুর শেফালী পট্রি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের টাকার জন্য মাঝে মাঝে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিনও এই কারণেই স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে তিনি পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে তা পুড়িয়ে দেন।

এই সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে এবং উত্তম মধ্যম দেন। এরপর তাকে খুঁটির সাথে বেঁধে, গলায় জুতার মাল পরিয়ে এবং মুখে চুনকালি মাখিয়ে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু স্ত্রী তাকে টাকা না দিয়ে কোরআন শরীফের ভেতর টাকা লুকিয়ে রেখেছিলেন। এ সময় জুয়েল রানা তার স্ত্রীকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে খুঁজতে খুঁজতে কোরআন শরীফের ভেতর থেকে টাকা খুঁজে পান। পরবর্তীতে স্ত্রীর উপর খেপে গিয়ে আবারও মারধর শুরু করেন এবং কোরআন শরীফের পাতা পুড়িয়ে ফেলেন। তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার সাথে সাথে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ফেনী সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

কুমিল্লা (দক্ষিণ), ২১ জুলাই, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন ফেনী সীমান্ত এলাকায় অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা এবং সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


প্রেমের বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল এই দুই তারকার। বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের। তবে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে অভিনেত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পূর্বে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাঁদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ঘটে। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা জানতে আগ্রহী, কে এই তারকা জুটি। নানা সূত্র মিলিয়ে সম্ভাব্য কয়েকটি নাম উঠতে শুরু করে।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। একইসঙ্গে তিনি নিজোর কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্ট নিয়েও নতুন গুঞ্জন শুরু হয়েছে।

তবে এসব আলোচনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুপমা অথবা ধ্রুব। ফলে পুরো বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি; এটি মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যে সীমাবদ্ধ।

এদিকে, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমা থেকেই তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%