ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিতে পাশে থাকবে: মির্জা ফখরুল


বাংলাদেশ চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিতে পাশে থাকবে: মির্জা ফখরুল

বাংলাদেশ চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

শনিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে সুসংহত করবে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও বলেন, ‘নতুন এক সম্ভবনা সৃষ্টি হয়েছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এ দেশের তরুণরা চীনের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করছে। বিশ্বে চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে।’

দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে সরকার শুধু চীনের সঙ্গে নয় দেশের স্বার্থে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। চীনের প্রযুক্তি বাংলাদেশের জন্য প্রয়োজন। সে লক্ষ্যে কাজ করছে সরকার।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুরে বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


রাজাপুরে বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যবর্তী সময়ে ওই উপজেলার চাড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার প্রধান মো. শাহ-আলম শিকদার চুন্নু (৫০) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রাতে অজ্ঞাত ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্র ও ভয় দেখিয়ে শাহ-আলম শিকদার, তার স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা সন্তানের হাত, পা ও চোখ বেঁধে ফেলে ডাকাত দল। এরপর তারা পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন নিয়ে যায়। পরে নির্বিঘ্নে পালিয়েছে ডাকাতরা।

শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালানোর পর ৮৭ হাজার টাকা নগদ অর্থ, ৯ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে পাটক্ষেত থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ফরিদপুরে পাটক্ষেত থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

ফরিদপুরে নিখোঁজের পর দুই দিন অতিবাহিত হওয়ার পর পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামক এক ভুসিমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গি এলাকা অবস্থিত একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে এই মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইউসুফ ফকির সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গির সহির উদ্দিন ফকিরের সন্তান। তিনি মমিন খাঁর হাটে ভুসিমালের ব্যবসা পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই সন্ধ্যা পর থেকে ইউসুফ ফকির নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অতঃপর পরের দিন ১৭ জুলাই তার ভাতিজা সাইফুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে স্থানীয় কৃষকরা পাটক্ষেতে কাজ করতে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখেন এবং কাছে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় শনাক্ত করেন তারা। এই বিষয়ে পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে দ্রুত তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে ইউসুফ ফকিরকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার আশা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে এবং মামলার প্রক্রিয়া বর্তমানে চলমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অতিরিক্ত হর্ন বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


রাজধানীতে অতিরিক্ত হর্ন বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বরোপ করেন।

বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুরও নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলা শুধুমাত্র পদক জয় করার প্রতিযোগিতা নয়, বরং এটি সীমান্ত, ভাষা ও সংস্কৃতির বিভেদ অতিক্রম করে মানুষে মানুষে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার একটি মৌলিক এবং শক্তিশালী মাধ্যম বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি।

আমিনুল হক বলেন, ‘খেলাধুলার এমন এক অনন্য শক্তি রয়েছে, যা সব ধরনের সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করতে সক্ষম। আজ এখানে সাত শতাধিক অ্যাথলেট ও কর্মকর্তাদের একসঙ্গে দেখে মনে হচ্ছে, খেলাধুলা শুধুমাত্র প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি শান্তি, বন্ধুত্ব ও আঞ্চলিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম।’

তিনি আরও বলেন, ‘দেশের জন্য এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন হলো কেবল প্রশাসনিক সাফল্য নয়, বরং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক আস্থার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধে আবদ্ধ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণদের একই মঞ্চে এনে শান্তি ও সম্মিলিত অগ্রগতির ভিত্তিকে আরও শক্তিশালী করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে।’

সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘যুব উন্নয়নকে সরকার জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছে। বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ, উচ্চমানের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশের অগ্রযাত্রারই এটি একটি প্রমাণ।’

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অ্যাথলেটদের স্বাগত জানিয়ে আমিনুল হক বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ক্রীড়াবিদ নিজ দেশের প্রতিনিধিত্ব করলেও তাঁরা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়ার ঐক্য ও সম্প্রীতির দূত হয়ে রয়েছেন।’

অ্যাথলেটদের উদ্দেশে তিনি বলেন, ‘বহু বছরের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মত্যাগের মধ্য দিয়ে আপনারা এই মঞ্চে পৌঁছেছেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করবেন, তবে ক্রীড়াসুলভ আচরণ, বিনয় ও পারস্পরিক সম্মান যেন সব সময় অটুট থাকে। বিজয় বিনয়ের সাথে গ্রহণ করবেন, পরাজয় মর্যাদার সাথে মেনে নেবেন। আপনাদের এই নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%