ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ করছে সেনাবাহিনী


বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ করছে সেনাবাহিনী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।

জোন সূত্রে এই তথ্য জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।

এ পরিস্থিতির মধ্যে শনিবার (১১ জুলাই) বিকেল থেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া শুরু হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সেনাবাহিনীর সদস্যরা দুর্গম এলাকায় গিয়ে বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগের এ সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ ও খাদ্যসামগ্রী পেয়ে বন্যাকবলিত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানান, দুর্যোগের এ কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে।

বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যে-কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


দীর্ঘ পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

অবশেষে পাঁচ দিন পর চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটন এক্সপ্রেস ট্রেন। ছবিটি সংগৃহীত।

বন্যার কারণে দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে। আজ বেলা দেড়টার পর, চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর বেলা সোয়া ২টার দিকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, বেলা ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশ অতিক্রম করে। গত কয়েকদিন ওই এলাকাটির রেললাইন পানিতে তলিয়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে চট্টগ্রামে আবারও ভারী বর্ষণ হচ্ছে। এর মধ্যেই ট্রেনের চলাচলের প্রস্তুতি নেয় রেলওয়ে। ট্রেন চালুর আগে দুপুরে নগরের ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় তার সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. সুবক্তগীন সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠে। এরপর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে তদারকি করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম–কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়। রেললাইন এখন চলাচলের জন্য নিরাপদ।

ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাইন উদ্দিন মামুন জানান, গত মঙ্গলবার থেকে জান আলী হাট স্টেশনে আটকে থাকা চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ দুপুর ১২টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় এবং পরে নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

অন্যদিকে জান আলী হাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, সকালেই ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ দুপুর ২টার দিকে একই অংশ সফলভাবে অতিক্রম করে কক্সবাজারের পথে যাত্রা অব্যাহত রাখে।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

রেলওয়ের প্রকৌশলীরা জানান, বন্যার তীব্র স্রোতে রেললাইনের নিচের পাথর সরে গিয়েছিল। তবে রেললাইন বাঁকা বা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি। পাথর পুনর্বিন্যাস এবং ঝুঁকিপূর্ণ অংশটি উঁচু করার কাজ শেষ করার পর আজ থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা পৌঁছে দিয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। একইসাথে, বিশুদ্ধ পানির সংকট নিরসনে নিরাপদ পানীয় জল সরবরাহ এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এছাড়া, বন্যাকবলিত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম সক্রিয়ভাবে চলতে থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যায় মৎস্যখাতে ক্ষতি ৯১ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


চট্টগ্রামে বন্যায় মৎস্যখাতে ক্ষতি ৯১ কোটি টাকা

চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজারের মতো মৎস্যঘের ডুবে সমস্ত মাছ বের হয়ে গেছে, টানা অতিবৃষ্টি ও বন্যার কারণে। এতে অন্তত ৯১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর প্রকাশিত এক জরিপের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ মোট ১৫টি উপজেলায় এই ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বহু মৎস্যচাষী তাদের সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে গেছেন।

জেলা মৎস্য অধিদপ্তর পরিচালিত জরিপ অনুযায়ী, টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টি ও বন্যার ফলে অদ্যাবধি ৯ হাজার ৯৩৩টি পুকুর, দিঘী ও জলাশয় প্লাবিত হয়েছে। এ ছাড়াও তলিং হয়ে গেছে ৩২০টি মাছের ঘের। প্লাবিত জলাশয়ের পরিমাণ মোট ৪ হাজার ১১১ হেক্টর। সবচেয়ে বেশি জলাশয় ডুবে যাওয়ার ঘটনা বাঁশখালীতে ঘটেছে। দ্বিতীয় স্থানে রয়েছে সাতকানিয়া ও লোহাগাড়া, যেখানে ৩ হাজারের বেশি পুকুর ও জলাশয় পানিতে ডুবে গেছে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, ৫ জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে চট্টগ্রামের ১৫টি উপজেলার সকল এলাকায় জলাশয়, মৎস্যঘের ও পুকুর ডুবেছে। প্রাথমিকভাবে পরিচালিত জরিপের মাধ্যমে জানা গেছে যে, এই বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯১ কোটি টাকার বেশি।

তথ্য অনুযায়ী, পটিয়ায় ১ হাজার ৪৩৫টি জলাশয়, আনোয়ারায় ১ হাজার ১০০টি, কর্ণফুলীতে ৫৫৭টি জলাশয় এবং চন্দনাইশে ৩৮৩ জলাশয় ডুবে গেছে। এই জলাশয়গুলোর মাধ্যমে মোট ৩ হাজার ১২৩ টন বড় মাছ ভেসে গেছে। পাশাপাশি ৫৭০ টন চিংড়ি এবং ৬০ লাখ টন মাছের পোনা ভেস্তে গেছে।

জরিপ অনুযায়ী, বাঁশখালীতে ৪১ কোটি ৫০ লাখ টাকা, সাতকানিয়ায় ১১ কোটি টাকা, লোহাগাড়ায় সাড়ে ৮ কোটি টাকা, কর্ণফুলীতে ৬ কোটি টাকা এবং চন্দনাইশে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও, ১৫টি উপজেলার মধ্যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৮৬ লাখ ৫০ হাজার টাকার। কেবল মাছ ভেসে যাওয়ার কারণে ক্ষতির পরিমাণ ৬৫ কোটি টাকা। আর পোনার ক্ষতির পরিমাণ ২৩ কোটি টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোন চোরের আস্তানায় র‍্যাব, কি পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ফোন চোরের আস্তানায় র‍্যাব, কি পাওয়া গেছে

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ ও চোরাই মালামাল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় মোবাইল ফোন চোরচক্রের একটি আস্তানায় হানা দেওয়া হয়। এ সময় মুন্না শেখ, নাজির উদ্দিন শান্ত ও নাসিম নামে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫টি সচল অ্যান্ড্রয়েড ফোন, ২২৬টি পুরোনো মোবাইল ফোন, ১৬টি পুরোনো ডিসপ্লে, ১৬টি পুরোনো চার্জার এবং ৬৫টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেছে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করে এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে অপরাধে সহায়তা করে। এ কথা তারা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও চোরাই মোবাইল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%