০৩:২৫ পি.এম
টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তির নাম মো. লিটন, যিনি একই গ্রামের বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে জানা যায়, মান্নান খলিফার বাড়ির সামনে রাস্তার ওপর শিশুটিকে পেয়ে কৌশলে ফুসলিয়ে তার শরীরে যৌন স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
শিশুটির ভাই বিষয়টি জানার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু এতে ব্যর্থ হয়ে তিনি পুলিশকে খবর দেন।
গোপালপুর থানার এসআই নাসির আহমেদ খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। শিশুটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত লিটনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন