ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান জানিয়েছেন, দেশের সিটি করপোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৫৭ বছরের পুরানো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পদে থাকার সময় রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না। তবে তার আগে-পরে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

এদিকে, ২০১৮ ও ২০০৮ সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানান।

জুলাই অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে স্নাইপার দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এমএম বুলেট ব্যবহারের অভিযোগটি সঠিক নয়। পুলিশের পক্ষ থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা জানালেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৪১ এম


তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা জানালেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন।

তিনি সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে দুই নেতা জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ফোনালাপের পর আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করেন যে, আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘ দিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছেন।

আনোয়ার ইব্রাহিম যোগ করেন, আলোচনায় বাংলাদেশের চলমান প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকট এবং তা মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়টিও উঠে আসে।

তিনি বলেন, এ ক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করবে।

ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম আরও লিখেছেন, “আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক স্বার্থে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, ফোনালাপে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তিনি জানান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটার চলমান বিনিযোগ কার্যক্রমের অগ্রগতি এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

আনোয়ারের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আনোয়ার ইব্রাহিম ফোনালাপে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এখন যখন এই ফোনালাপ অনুষ্ঠিত হলো, তখন মাত্র এক মাস আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন।

গত ২১ থেকে ২২ জুন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুর যান। সেখান থেকে পরে তিনি চার দিনের সরকারি সফরে চীন সফর করেন।

মালয়েশিয়া সফরের সময় তারেক রহমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাধিক সমঝোতা ও সহযোগিতা-সংক্রান্ত দলিলে স্বাক্ষর হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর এবং কোনও বিদেশি সরকারপ্রধানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুইটি জাহাজ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ এম


কৃষ্ণসাগরে ইউক্রেনের দুইটি জাহাজ ধ্বংস

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা করে ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, এর মধ্যে একটি ছিল কৃষ্ণসাগরে সামরিক পণ্য বহনকারী বাল্ক ক্যারিয়ার।

আরেকটি জাহাজে হামলা হয়েছে মাইকোলাইভ বন্দরে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লয়টারিং মিউনিশন ও হামলাকারী ড্রোনের ব্যবহার করে চালানো হামলায় মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। এসব স্থাপনা মূলত সামরিক পণ্য সরবরাহ ও মজুদের কাজে ব্যবহৃত হতো। একইসঙ্গে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও আঘাত হানা হয়েছে।

এছাড়া, ওডেসা থেকে ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরে সামরিক পণ্য নিয়ে যাওয়া একটি শুকনা পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। উভয় পক্ষই তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজসহ কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে বলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তিনি মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঙ্গু হাসপাতালে আহতদের পরিদর্শন করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার জন্য যদি বাইরে থেকে কোনও ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হয়, তাহলে তার ব্যয়েরও ভার সরকারি পক্ষ থেকেই নেওয়া হবে।

বর্তমানে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময়, তিনি আহতদের সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

হাসপাতালে পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বাকি ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ এম


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উত্তেজনা

তিন দিন ধরে হামলা ও পাল্টা হামলা বন্ধ থাকার পর আবারও উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের দাবি, গভীর রাতে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর দিকে। এ হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে, বাংলাদেশ সময় বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের দাবি, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক অবস্থান, রসদ ও অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ দাবির বিষয়ে বর্তমান পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। সেন্টকম আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জবাব এড়াতে ইরানের সামরিক বাহিনী এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে।

এদিকে মঙ্গলবার (২৮ জুলাই) সৌদি আরব দাবি করেছে, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেছেন, ইরাকে অবস্থানরত ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব ড্রোন ছুড়েছে।

নতুন করে হামলা শুরুর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক আলোচনা’ চলছে বলে মন্তব্য করেছিলেন। এর আগে টানা তিন দিন দুই দেশের মধ্যে কোনো হামলা বা পাল্টা হামলার ঘটনা ঘটেনি। ওই বিরতির লক্ষ্য ছিল দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং চলাচলের অধিকার নিয়ে এখনও অচলাবস্থা বিরাজমান। যদিও তেহরান এমন কোনো আলোচনা চলছে বলেই অস্বীকার করে আসছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, এর মধ্যে ৪১৭ জন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-সংক্রান্ত ঘটনায় আহত হয়েছেন।

নতুন করে হামলা এবং পাল্টা হামলার কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%