ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষ সাংবাদিক তৈরিতে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার তাগিদ


দক্ষ সাংবাদিক তৈরিতে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার তাগিদ

ডিজিটাল সাংবাদিকতার মতো আধুনিক বিষয়গুলোর ওপর নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

শনিবার দুপুরে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে তারা তাদের মতামত প্রকাশ করেন।

তারা উল্লেখ করেন যে, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক, এবং সদস্যবান্ধব করতে হবে। এর জন্য সদস্যপদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে বিতর্কমুক্ত সদস্যপদ প্রদান, সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন সভায় বলেন, সংগঠনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেন।

আরটিভির হেড অব নিউজ এবং ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের আওতা বাড়ানোর পাশাপাশি ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং কমিটির মেয়াদ দুই বছর করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

চ্যানেল আইয়ের হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এআই, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, ডেটা জার্নালিজম এবং অন্যান্য আধুনিক বিষয়গুলোতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। তিনি শিশুদের জন্য সংবাদ-সাক্ষরতা (নিউজ লিটারেসি) কর্মসূচি চালু ও এর জন্য সরকারি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল সাংবাদিকদের জন্য এআই, ইংরেজি ও চীনা ভাষার শিক্ষার উদ্যোগ ও ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং পেশাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্ব দেন।

এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম বলেন, সংখ্যার চেয়ে মানসম্মত কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। তিনি পেশাগত উন্নয়ন, এআই এবং স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করেন।

একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ বর্তমান কমিটির এক বছরের কার্যক্রমের প্রশংসা করে, সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধি, সদস্য চাঁদা পুনর্বিবেচনা এবং কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন।

ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল বলেন, সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি উন্নতমানের প্রেস রিলিজ প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান উন্নতমানের ভিডিও কনটেন্ট ও প্রেস রিলিজ নিশ্চিত করার পাশাপাশি সদস্যপদের প্রদানে বিতর্ক এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেন।

বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু করার ওপর গুরুত্ব দেন এবং ভাষা প্রশিক্ষণ ও অনলাইন সাংবাদিকতায় বিশেষায়িত কোর্স চালুর প্রস্তাব করেন।

সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার বলেন, সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিআরইউ কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং ডিআরইউ লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক জানান, সদস্যপদ প্রদানে কঠোর যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ বলেন, গুরুত্বপূর্ণ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে সংবাদভিত্তিক আয়োজন বাড়ানোর পাশাপাশি মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্প্রসারণের আহ্বান জানান। এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান সদস্যদের নিয়ে নিয়মিত অনানুষ্ঠানিক মতবিনিময় সভার প্রস্তাব রাখেন।

মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ এবং নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর. মালেক সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন আয়ের উৎস সৃষ্টি ও সদস্য চাঁদা পুনর্বিবেচনার পরামর্শ দেন। ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী এআইসহ আধুনিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল প্রশিক্ষণের গুণগত মান আরও উন্নত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, অংশগ্রহণকারী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পরামর্শ সংগঠনের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা চলবে।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানিয়ে দেন, মতবিনিময় সভায় প্রাপ্ত সুপারিশগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭টি চোরাই গরুসহ নেত্রকোণায় এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


১৭টি চোরাই গরুসহ নেত্রকোণায় এক ব্যক্তি গ্রেপ্তার

 জেলার সদর উপজেলার মদনপুর পূর্ব পাড়া এলাকার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭টি চোরাই গরু উদ্ধার করেছে এবং আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম গতকাল শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল হক আকিল, এসআই মোশাররফ হোসেন ও এসআই শেখ তৌফিক আমীনের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার (১০ জুলাই) ভোর রাতে সাড়ে ৪টার দিকে মদনপুর পূর্ব পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য আব্দুছ ছালামের গোয়াল ঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে ৩টি এবং লুত মিয়ার গোয়াল ঘর থেকে ৩টি গরুসহ মোট ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। একই সাথে চোর চক্রের সদস্য আব্দুছ ছালামকে আটক করা হয়। উদ্ধারকৃত ১৩টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের পূর্বক আটক আ. ছালামকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে উদ্ধার হওয়া গরুর তথ্য সারাদেশে বেতার বার্তার সাহায্যে প্রচার করা হলে পার্শ্ববর্তী গৌরীপুর থানা এলাকার কয়েকজন ব্যক্তি মডেল থানায় এসে ৭টি গরু নিজেদের দাবি করে শনাক্ত করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, গ্রেফতারকৃত আ. ছালামের দেয়া তথ্যের ভিত্তিতে এসআই আকামল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি টিম শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মদনপুর পূর্ব পাড়ায় পুনःরায় অভিযান চালায়। দ্বিতীয় দফার এই অভিযানে মো. আজিম মিয়া (৪০) এর গোয়াল ঘর থেকে ২টি এবং মো. অনিক মিয়া (২৫) এর গোয়াল ঘর থেকে ২টি গরু উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। দুই দফার এ বিশেষ অভিযানে এ পর্যন্ত সর্বমোট ১৭টি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

অন্যদিকে, গরু চোর চক্রের মূল গডফাদারদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী।

নেত্রকোণা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বাসসকে বলেন, উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং মালিকানা যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ গরু চুরির সিন্ডিকেটের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে নিহত শিশুদের পরিবারের পাশে ছাত্রদলের নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


বাঁশখালীতে নিহত শিশুদের পরিবারের পাশে ছাত্রদলের নেতাকর্মীরা

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন নাছির উদ্দীন নাছির। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে। আজ প্রথম দিনে ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের পদুয়ায় সেতু ভেঙে বন্ধ সড়কপথ, দুর্ভোগে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


চট্টগ্রামের পদুয়ায় সেতু ভেঙে বন্ধ সড়কপথ, দুর্ভোগে যাত্রীরা

টানা ভারি বর্ষণের সাথে সাথে উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ায় একটি সেতু ধসে গেছে। এর ফলে রাঙ্গামাটি-বানদরবান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছিল।

স্থানীয়রা জানান, শনিবার ভোর বেলা রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকায় অবস্থিত রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এই ভাঙনের ফলে স্রোতের চাপে রাঙ্গামাটি–বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজঘাট নামক সেতু ধসে পড়ে।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, ‘কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর পানির তীব্র স্রোত ব্রিজঘাট সেতু ধসে পড়ার কারণ হয়েছে। ফলে যান চলাচল এখন বন্ধ হয়ে গেছে। আমাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে।’

স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার হোসেন বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সৃষ্ট প্রবল স্রোতের কারণে সেতুটি ধসে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-বান্দরবানইন নয, আমাদের চলাচলও বন্ধ হয়ে গেছে। আমরাও এই সড়ক ব্যবহার করে চট্টগ্রামে যাতায়াত করি।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণের পাশাপাশি আপাতত বিকল্প সেতু স্থাপনের দাবি জানাচ্ছি।’

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, তবে ওই সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ‘যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি দল প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। কিন্তু বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর পানি থাকায় এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার পরিচালনা করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার পরিচালনা করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশে গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক স্বৈরাচারীরও বিচার ও সাজা সম্পন্ন হয়েছে।

তিনি শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।’

তিনি আলোকপাত করেন, ‘বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের পর থেকেই যেসব দেশে পালিয়ে গেছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ সম্পর্কিত সকল প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে।’

এছাড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%