০৮:০৭ পি.এম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে, যে রুটি দেওয়ার প্রলোভন দেখায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুটি দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। কিছু সময় পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরিবারের সদস্যরা যখন এই বিষয়টি জানতে পারে, তখন তারা স্থানীয়দের জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার পর শিশুটির বাবা উজ্জ্বল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমান্ল্লুাহ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন