ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটির দিনে ঢাকার বাতাস কতটা দূষিত, জেনে নিন


ছুটির দিনে ঢাকার বাতাস কতটা দূষিত, জেনে নিন

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘকাল থেকেই বায়ুদূষণের শিকার। আজকের দিনে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এবং বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১০ম অবস্থানে।

 

শুক্রবার (৩ জুলাই) ছুটির দিন সকালে আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১০২। এটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে বায়ুমানের কিছু পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তালিকার শীর্ষে থাকা জাকার্তার বায়ুমানের স্কোর ১৬০, যেটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দূষণের মাত্রা কাছাকাছি অবস্থায় রয়েছে পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৮, যা দ্বিতীয়। তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর শহরের স্কোর ১৫৫। এ শহরগুলোর বায়ুমানও অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

এছাড়া, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর আরও সাতটি শহর রয়েছে তালিকায়। এগুলো অন্তর্ভুক্ত করেছে উগান্ডার কাম্পালা, চিলির শান্তিয়াগো, মিশরের কায়রো, ইসরাইলের জেরুজালেম ও তেল আবিব, ইরানের তেহরান, এবং ভারতের দিল্লি।

 

আইকিউএয়ারের স্কোরের জন্য শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গৃহীত হয়, এবং ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হলো সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য বাড়ির ভিতরে থাকার এবং অন্যদের জন্য বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪২ এম


সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

সন্ধ্যার মধ্যে দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া হতে পারে বজ্রপাত।

 

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৪,৩৭৪ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ এম


একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৪,৩৭৪ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবারের এই বাড়তি দাম অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা পড়বে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, বাজুস গত ২ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেই সময়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা ছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, ৪২ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এছাড়া, দেশের বাজারে স্বর্ণের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে ৫৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৬ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক দেখে অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক দৌড়ে পালালেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


সাংবাদিক দেখে অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক দৌড়ে পালালেন

অফিস টাইম চলছিল। জেলা সিভিল সার্জন কার্যালয়ে থাকার কথা ছিল। কিন্তু সেই চিকিৎসক সরকারি দপ্তর ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন। এমন অবস্থার মধ্যে কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা দেখতে পেয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদানকারী ওই চিকিৎসক দৌড়িয়ে পালিয়ে গেলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

  

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন এমন অবস্থায় ধরা পড়ে দৌড়ে পালানোর ভিডিওটি ভাইরাল হওয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অভিযুক্ত চিকিৎসক মো. ইনজামাম উল হক চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত আছেন।

 

জানা গেছে, বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে চাঁপাই এ্যাপোলো হাসপাতালে গিয়ে ডা. মো. ইনজামাম উল হক চিকিৎসা দিচ্ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি এক রোগীর আলট্রাসনোগ্রাম করছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে এসে তাকে দেখতে পান এবং ভিডিও ধারণ করতে থাকেন। চিকিৎসা দিচ্ছিলেন এমন সময় সাংবাদিক ও ক্যামেরা দেখেই চেয়ার থেকে উঠে দৌড় দেন ডা. ইনজামাম উল হক। হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন তিনি।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মিনার আহমেদ এবং সাকির আলী জানিয়েছেন, তারা হঠাৎ করেই হাসপাতাল থেকে ডাক্তারকে দৌড়ে বেরিয়ে আসতে দেখেন। তার পেছনে কয়েকজন সাংবাদিকও ক্যামেরা নিয়ে ছুটে যান। এরপর রাস্তায় দাঁড়িয়ে ওই চিকিৎসক নিজেই মুঠোফোন বের করে ফেসবুকে লাইভ শুরু করেন এবং দাবি করেন তিনি সেখানে নামাজ পড়তে এসেছেন। পরে জানা যায়, তিনি (ডা. ইনজামাম উল হক) অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে আসলেন চিকিৎসা দিতে।

 

চিকিৎসকের দৌড়ে পালানোর ভিডিওটি ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম নামের এক যুবক লিখেছেন, জনগণের টাকায় সরকারি দপ্তরে চাকুরি করেন অথচ সেখানে নিয়মিত থাকেন না। অফিস টাইমে তাকে প্রাইভেট হাসপাতালে পাওয়া যায়, এটি খুবই দুঃখজনক। এভাবে চিকিৎসকদের রুখে দিতে হবে এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

চাঁপাইনবাবগঞ্জ এ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন এবং তত্ত্বাবধায়ক শ্রী বিশ্বজিৎ জানান, চিকিৎসক মো. ইনজামাম উল হক দুপুরের বিরতির সময় সিভিল সার্জন অফিস থেকে চিকিৎসা দেয়ার জন্য আসেন। শ্রী বিশ্বজিৎ আরও জানান, একটি সিন্ডিকেট চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এর অংশ হিসেবে এটি ঘটানো হয়েছে। এটি সাংবাদিকদের সাথে একটু ভ্রান্তি হয়েছে।

 

এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার পরও ফোন রিসিভ করেননি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডা. মো. ইনজামাম উল হক। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও তিনি উত্তর দেননি। এদিকে, রাত ১২টা নাগাদ ডা. মো. ইনজামাম উল হক তার ফেসবুক আইডিতে লিখেছেন, "আলহামদুলিল্লাহ, আজ চারজন সাংবাদিক ও ডা. মো: ইনজামাম উল হক এর মধ্যে উদ্ভূত যে পরিস্থিতি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তার সুষ্ঠু সমাধান হয়েছে। নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন। (Admin post)

 

এ বিষয়ে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন সময় সংবাদকে জানিয়েছেন, ডা. ইনজামাম উল হক সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার সাথে বিভিন্ন দাপ্তরিক কাজে অফিসেই ছিলেন। কিন্তু অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়ার বিষয়ে তার আলাপ জানা ছিল না। এই বিষয়ে কোনো অভিযোগও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অফিস চলাকালীন সময়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়ার কোনো সুযোগ নেই। এরকম যদি কোনো অভিযোগ আসে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ এম


আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে আগামীকাল ভোরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ হবে কেপ ভার্ডে। আজ উইম্বলডনে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে।

 

ফুটবল:

বিশ্বকাপ ফুটবল: শেষ ৩২।

সুইজারল্যান্ড-আলজেরিয়া,

সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

অস্ট্রেলিয়া-মিসর,

রাত ১২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

আরও পড়ুন: বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার।

আর্জেন্টিনা-কেপ ভার্ডে,

আগামীকাল ভোর ৪টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

কলম্বিয়া-ঘানা,

আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

টেনিস:

উইম্বলডন,

৩য় রাউন্ড,

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%