ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে তিন মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড


পঞ্চগড়ে তিন মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক বিক্রির সময় তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ রায় প্রদান করেন। এ সময় তাদের কাছে ৫০ গ্রাম গাঁজাসহ সেবনের মালামাল জব্দ করে পুলিশ। পরে বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রাধাঁনগর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার সুব্রত চন্দ্র (২৩), আরমান আলী (২২) ও লিয়াকত আলী (২৫)।

ভ্রাম্যমাণ আদালত ও আটোয়ারী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ সুব্রত চন্দ্র, আরমান আলী ও লিয়াকত আলীকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে মাদকের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফার্মেসিতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ, মালিককে গুনতে হলো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


ফার্মেসিতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ, মালিককে গুনতে হলো জরিমানা

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স আদর্শ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসির মালিক ইমরান হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার জন্য তাকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সায়েরের রহস্যময় স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সায়েরের রহস্যময় স্ট্যাটাস

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে গুজব ছড়িয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাঁর পদত্যাগের সম্ভাবনা রয়েছে। এই গুজবটি প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির একটি স্ট্যাটাসের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার (২২ জুলাই) বেলা ৩টা ২৭ মিনিটে জুলকারনাইন সায়ের তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, এটি শুধুমাত্র রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ নয়, নতুন রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়েও আলোচনা করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আগামী কয়েক দিন পর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। আরও চমকপ্রদ তথ্য হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি রয়েছেন পছন্দের তালিকায়।’

এটি উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকেই বারবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। এই দাবিতে বেশ কয়েকবার আন্দোলনও অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, বিভিন্ন সময়ে তাঁর পদত্যাগের গুজব শোনা গেছে, কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামনগরে উত্তাল অবস্থায় জামায়াত এমপিকে বহিষ্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


শ্যামনগরে উত্তাল অবস্থায় জামায়াত এমপিকে বহিষ্কারের দাবি

শ্যামনগর উত্তাল হয়ে উঠেছে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের কিশোরীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বিতর্ক ঘিরে। সাতক্ষীরা-৪ আসনের এই এমপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ আরও অনেকে।

বক্তারা বক্তব্যে বলেন, গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলন হওয়ায় জামায়াতের দলীয় পদ এবং এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। তারা দাবি করেন, শ্যামনগরের মানুষকে কলঙ্কিত করেছেন তিনি। বক্তারা জানান, তাঁকে তারা আর এমপি হিসেবে দেখতে চান না। শ্যামনগরে তাঁকে আজ থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা উল্লেখ করেন, জামায়াতের এমপি মুখে ইসলামের কথা বলে অথচ অন্তরের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। বক্তারা বলেন, তারা কলঙ্কিত এবং লজ্জিত। তারা আশা প্রকাশ করেন, জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলীয় সাংগঠণিক ব্যবস্থা নিয়ে তাঁদের কলঙ্কমুক্ত করবেন।

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন। এ নিয়ে বিতর্কের মুখে তিনি নিজের ফেসবুক পোস্টে কিশোরীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন, কিন্তু তাঁর বিয়ের দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে কথিত প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন যুবলীগ নেত্রী রাশু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


গভীর রাতে কথিত প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন যুবলীগ নেত্রী রাশু

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায়, স্থানীয়রা একটি যুবলীগ নেত্রী ও তার ‘কথিত প্রেমিক’-কে আটক করে পুলিশে দিয়েছে, অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টার দিকে, ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি ওই অঞ্চলের এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার মো. হাসেম (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে। এরপর স্থানীয়রা অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম গণমাধ্যমকে জানান, তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি একাধিকবার সতর্ক করার পরেও তা গ্রহণ করেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%