১০:৪৫ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখার সদস্যরা।
শনিবার (১৮ জুলাই) মো. নূর নবী ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করেন তারা। এই সময় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে সফলভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নব্য প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবো। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ সময় উপস্থিত ছিলেন শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখার সভাপতি শাহ আহাম্মদ হাসান এবং সাধারণ সম্পাদক মুর্তজা ইমরান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শামীম ভূইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরুনবী ভুঁইয়াকে নিয়োগ দেন। সেই সঙ্গে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১২ জনকে দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন