০৭:১৭ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদী থেকে ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন।
বুধবার (২২ জুলাই) দিনব্যাপী দুধকুমার নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন। এ সময় মোট ৫০টি জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার মিটার হতে দেখা যায়।
মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম মন্তব্য করে বলেন, চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহারের কারণে ছোট-বড় সব ধরনের মাছ এবং জলজ প্রাণী ধরা পড়ে যাচ্ছে। এর ফলে নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি নিশ্চিত করেন যে, এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সকল সরকারি প্রতিষ্ঠান পুলিশকে সর্বাত্মক সহযোগিতা দেবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন