ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে সহায়তা সামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান


ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে সহায়তা সামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

দিনাজপুর, ২৮ জুলাই ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় সদর উপজেলার ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের ৮৯ জন, মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩২ জন শিক্ষার্থীর মধ্যে মোট সাতলাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। 

এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচজনকে নতুন নির্মিত বাড়ি প্রদান করা হয়। 

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে শুরু হলো দুই সড়ক উন্নয়নের কাজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


গোবিন্দগঞ্জে শুরু হলো দুই সড়ক উন্নয়নের কাজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়কের পুনর্নির্মাণ ও উন্নয়ন কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার গুমানীগঞ্জ ইউনিয়নে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, বৃহত্তর রংপুর অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এবং গাইবান্ধা এলজিইডির তত্ত্বাবধানে দুটি সড়কের কাজ শুরু হতে যাচ্ছে। এর মধ্যে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দৈর্ঘ্যের ‘পারগয়রা জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক’ এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১ হাজার ৬২৫ মিটার দৈর্ঘ্যের ‘মিরকুচি মদনতাইর ববনপুর ভায়া বালুপাড়া সড়ক’ পুনর্নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য আতিকুর রহমান রতন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি এবং সদস্য সচিব মনির হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবন চত্বরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সংসদ ভবন চত্বরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ফলে কোনো হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব উভয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শনাক্ত করতে, ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এমন ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে একটি তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়সমূহের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান মনির হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশী অথবা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে আবারও ভারতজুড়ে তীব্র প্রতিবাদের ডাক দেয়ার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত দুই দিনের মধ্যে এটি কেন্দ্র সরকারকে দ্বিতীয়বারের মতো এই কড়া হুঁশিয়ারি জানানোর ঘটনা।

সুপ্রিম কোর্ট সম্প্রতি পুলিশকে পূর্ববর্তী এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। প্রশাসন সেই সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর নতুন করে হয়রানি চালাতে পারে বলে দলটি তীব্র আশঙ্কা প্রকাশ করেছে।

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে দায়ের হওয়া বেশ কিছু আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, শান্তিকামী কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, যেসব শিক্ষার্থীর কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড নেই, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে আদালত একই নির্দেশনায় উল্লেখ করে যে, নিবন্ধিত এফআইআরগুলোর তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারে পুলিশ, যদিও কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।

আদালতের এই পর্যবেক্ষণের পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কেন্দ্র সরকারের এই অবস্থান শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বরখেলাপ। তিনি জানান, গত ২৫ জুলাই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আন্দোলনের সময় দায়ের হওয়া সব এফআইআর তুলে নেওয়া হবে এবং কোনো আন্দোলনকারীকে নিশানা করা হবে না। সেই সুনির্দিষ্ট আশ্বাসের ওপর আস্থা রেখেই সিজেপি তাদের দেশব্যাপী বিক্ষোভ প্রত্যাহার করেছিলেন।

সিজেপি নেতৃত্বের অভিযোগ, আদালতের শুনানির সময় সরকারি আইনজীবীরা এই চুক্তি অথবা আশ্বাসের বিষয়ে কোনো আপত্তি জানাননি, যা অত্যন্ত সন্দেহজনক। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার মুখে দাঁড়িয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রাখে সরকারের পক্ষ থেকে, তবে আবারও রাজপথকেই আন্দোলনের মূল হাতিয়ার করে নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, শিক্ষার্থীরা দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, শিক্ষার্থীরা দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছেন

যৌন হয়রানির অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা চলমান আন্দোলনের প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাকাডেমিক কার্যক্রম এখনও পুরোপুরি স্বাভাবিকতা অর্জন করেনি। প্রশাসনিক ভবন এবং অন্যান্য অ্যাকাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে।

এই অবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটও এখনও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলনের দাবিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাচ্ছেন, তেমনিভাবে দ্রুত পরীক্ষা ও ক্লাস শুরুর প্রত্যাশা তাদের রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি হচ্ছে- নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত ক্যানটিনকর্মী ইমাম হাসানের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছার এবং অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল করা।

এই মুহূর্তে এসব দাবির বেশ কিছু বিষয়ে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে। অভিযুক্ত ক্যানটিনকর্মী ইমাম হাসানকে আইন মোতাবেক আনা হয়েছে। অভিযুক্ত দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কিন্তু অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি, সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডির জবাবদিহি নিশ্চিত করার বিষয়ক প্রসঙ্গ এবং তদন্ত শেষে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয় এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে চলমান আন্দোলনের ফলে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের প্রথম বর্ষের প্রথম টার্ম পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি, কিন্তু অ্যাকাডেমিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকাও কাম্য নয়।

গণিত ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আহনাফ তাহমিদ জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এটি ছিল তাদের প্রথম টার্ম ফাইনাল পরীক্ষা। পরীক্ষা চলাকালীন আন্দোলন শুরু হওয়ায় তারা বাকি পরীক্ষাগুলো দিতে পারেনি। তারা পরীক্ষা দিতে চাচ্ছে, কারণ সেশনজট বা অ্যাকাডেমিক ক্ষতির মুখে পড়তে চান না। তবে তারা দাবি করছেন যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোও দ্রুত বাস্তবায়িত হোক। তাদের জন্য ন্যায়বিচার এবং শিক্ষা দুইটি বিষয়ই গুরুত্বপূর্ণ।

একই ডিসিপ্লিনের আরও একজন শিক্ষার্থী মো. সাহেদ বলেন, প্রথম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় তাদের অনেক স্বপ্ন ও প্রস্তুতি ছিল। কিন্তু আন্দোলনের কারণে পরীক্ষা মাঝে বন্ধ হয়ে গেছে। তারা চান যত দ্রুত সম্ভব পরীক্ষা আবার শুরু হোক। পাশাপাশি প্রশাসন যেন শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করে। তারা চান, ন্যায়বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলুক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে ইতিমধ্যে অগ্রগতি হচ্ছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মো. সালাউদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেসব কাজের অগ্রগতি বর্তমানে ভালো। যেই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সেই সময়ের মধ্যে কাজগুলো শেষ হবে।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, একজন শিক্ষক ও প্রশাসনের অংশ হিসেবে তারা এতে চূড়ান্তভাবে আহত ও দুঃখিত। তারা চান এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার হোক। বিচার একটি চলমান প্রক্রিয়া এবং প্রশাসন এ বিষয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে।

অ্যাকাডেমিক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থকেই প্রাধান্য দেয়। বিচার প্রক্রিয়া চলার পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্ষতি যেন না হয়, সেটিও প্রশাসনের দায়িত্ব। সুতরাং তারা চান ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক হোক, যাতে একজন শিক্ষার্থীও অতিরিক্ত সময় বিশ্ববিদ্যালয়ে থাকতে না হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের চার বছরের কোর্স চার বছরেই শেষ করার যে সুনাম রয়েছে, সেটি ধারণ করার জন্য শিক্ষক ও ডিসিপ্লিনগুলো সম্পূর্ণ প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রবিষয়ক পরিচালক আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের জন্যই ক্যাম্পাসে আসেন। কিন্তু মূল ফটক বন্ধ থাকায় তাদের সাব-গেট (পুলিশ ফাঁড়ি গেট) দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এইভাবে বিকল্প পথ দিয়ে প্রবেশ করতে গিয়ে অনেক শিক্ষক অসম্মানিত বোধ করছেন। তাই শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিক অনুরোধ, মূল ফটকটি খুলে দেওয়া হোক। এতে শিক্ষকদের ও শিক্ষার্থীদের জন্য একটি স্বাভাবিক ও সম্মানজনক পরিবেশ বজায় থাকবে। তারা শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সচেতন আছেন এবং তাদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%