০৭:৪১ এম
কেপ ভারডের বিপক্ষে জয় উদযাপন করছে আর্জেন্টিনা। ছবি : ফিফা
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী হলো। চমক দেখাল কেপ ভার্ডে। তারা পিছিয়ে পড়েও ম্যাচে দু’বার সমতা ফেরাল। কিন্তু আফ্রিকার নবাগত দলটির শেষটা রঙিন হয়নি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াকু কেপ ভার্ডেকে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এখন আর্জেন্টাইন সমর্থকদের মনে প্রশ্ন। শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কারা? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার আরেক দেশ মিসর।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে কোর্য়াটার-ফাইনালে ওঠার লড়ائیতে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে মিশর আগেই শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
মায়ামির মাঠে আর্জেন্টিনার জন্য ম্যাচটি মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে অপরাজিত থেকে আসা কেপ ভার্ডে শুরু থেকেই বেশ সাহসী ছিল। ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো বলে লিওনেল মেসি বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে দেন। কিন্তু বিরতির পর ৫৯তম মিনিটে দেরোয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্ডে। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে লিসান্দ্রো মার্তিনেস আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নিলেও ১০৩তম মিনিটে সিডনি ক্যাব্রালের গোলে আবারও সমতা ফেরায় কেপ ভার্ডে। যখন টাইব্রেকারে গড়ানোর আশঙ্কা প্রবল হচ্ছিল, তখনই ১১১তম মিনিটে আবির্ভাব ঘটে মেসির জাদুকরী পায়ের। তার নিখুঁত কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন দিনেই বোর্জেস। পরে আর গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন