০৯:৫৫ পি.এম
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারি বা সিটি করপোরেশনের একক উদ্যোগই যথেষ্ট নয়; এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।
তিনি শনিবার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানে শনিবার থেকে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ শুরু হয়েছে। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা সমন্বিত সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগে আয়োজিত।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি বলেছেন, প্রতিটি নাগরিককে তার নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যেন কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। ‘সমন্বিত সচেতন সমাজ’ উদ্যোগটি প্রশংসনীয় এবং ডেঙ্গুর বিরুদ্ধে এই সচেতনতা ঢাকার প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেছেন, ডেঙ্গুর পাশাপাশি আমাদের মাদক নির্মূলেও ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে ফেলেছে। যদি এটি প্রতিরোধ করা না যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ গড়তে সমস্যা হবে। তবে, মাদক নির্মূলে প্রশাসনেরও ভূমিকা নেওয়া জরুরি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ তৈরির কাজে যুক্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি উল্লেখ করেছেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ সরকারের পক্ষ থেকে চলছে। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূইয়া বলেন, ডিএসসিসি গত বেশ কিছুদিন ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে। কিন্তু এবার স্থানীয় জনগণকে এই সচেতনমূলক প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই চেষ্টা করলে ডেঙ্গু রোগ নির্মূল করা সম্ভব হবে।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক র্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ, সমন্বিত সচেতন সমাজের সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুল এবং একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এই সময়ে স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন