০২:০৩ পি.এম
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নৃশংস নির্যাতন ও লুটপাটের শিকার হওয়া ওই অসহায় পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার সময় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এর আগে সোমবার দুপুরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে ইউএনও ওই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। তখন তাকে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। পাশাপাশি তার নিরাপদ বসবাসের জন্য একটি কক্ষের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হয়েছিল এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ৫ জুলাই ওই বৃদ্ধার ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে ইউএনও মাসুদ রানা জানান, সংবাদ পেয়ে দায়িত্ব নেওয়ার দিন রাতেই তার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন