ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী গাফিলতি ঘটলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী


প্রধানমন্ত্রী গাফিলতি ঘটলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—যদি দায়িত্ব পালনে অবহেলা করে, তবে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী আরও বলেন, বইটিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এতে রয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে কাজ করছেন। তিনি জানান, দিন-রাত কাজ করার পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই দেখছেন প্রধানমন্ত্রী।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই মানুষের জ্ঞানের আলো বৃদ্ধি করে। বই না পড়লে মানুষের মনের জগত ও বাইরের জগত—দুটিই অন্ধকারে থেকে যাবে। বই হচ্ছে মানুষের মনের জগতের পাসপোর্ট। বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষ নতুন কিছু শিখতে ও আবিষ্কার করতে সক্ষম হয়।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সরকারের কাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে। তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এবং জনগণের প্রতি তার নিবেদনের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ একটি গ্রন্থ গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা আরও বিস্তৃত করতে নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের বিস্তারিত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বি ত র্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বি ত র্ক

মানসিক প্রশান্তির আশায় শরণাপন্ন হন কেউ, আবার কেউ বিপদ থেকে মুক্তির প্রত্যাশায় কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের কাছে যায়। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যায় অনেকেই এমন সাধুবাদের দ্বারস্থ হন।

তবে, এসব কথিত সাধুর মধ্যে কেউ কেউ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রায়ই সামনে আসে। নানা ধরনের প্রতারণাকাণ্ডের অভিযোগে বিশেষ করে অতীতে অনেক ভণ্ড সাধুর নাম সংবাদমাধ্যমে এসেছে। তাদের বিরুদ্ধে নারীদের এবং শিশুদের হয়রানি কিংবা প্রতারণার অভিযোগও রয়েছে।

এবার এমনই এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটাগরিকদের মধ্যে একজন সাধুর নাম দেওয়া হয়েছে ‘লিপ কিস বাবা’ হিসেবে।

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের এবং কয়েকজন নারী ভক্তের মুখ কাপড়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটাগরিকদের অভিযোগ, কাপড়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ কেন দেখা যায় না।

তবে ওই সাধুর কিছু অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের কোনো আচার হতে পারে।

যদিও ভিডিওতে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যে ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চলে এ যাচ্ছেও।

সূত্র: আনন্দবাজার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা বিশ্বকে এক করলেও লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সারা বিশ্বকে এক করলেও লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত, সৌদি আরবকে লক্ষ্য করে বলেছেন, তুমি যদি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। এই মন্তব্য তিনি আজ পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়া হিসেবে করেছেন।

তিনি উল্লেখ করেন, এই ধরনের চুক্তিগুলো সামগ্রিক পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না, এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তিনি বলেন, যে কেউ সৌদি আগ্রাসন এবং আমাদের দেশের বিরুদ্ধে দরবেশি ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চান, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।

মাহদি আল-মাসাত আরও বলেন, ন্যায়সঙ্গত এবং সম্মানজনক শান্তি ও সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধে এবং আগ্রাসনের চেয়ে অনেক কম। উল্লেখ্য, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেয়া হয়েছে ‘মক্কা সন্ধি’ সম্বোধন করে। -পার্সটুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

সমাবেশের পূর্বে সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীতের পর দলের পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু হয়।

সমাবেশ শুরুর আগে শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। পরে সমাবেশের শুরুর অংশে ড্যাবের ওয়েবসাইট উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ স্মরণিকার মলাট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে ভারত, রুশ তেল-গ্যাস কেনায় বড় ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে ভারত, রুশ তেল-গ্যাস কেনায় বড় ঝুঁকি

রাশিয়ার তেল-গ্যাস কেনার ক্ষেত্রে ভারত এবার বড় ধরনের মার্কিন শুল্কের সম্মুখীন হতে পারে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বৃদ্ধি করতে একটি বড় নিষেধাজ্ঞার বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে পাস হওয়া বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর জন্য পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

এমন খবরই জানিয়েছে এএফপি, রয়টার্স ও আল জাজিরা।

‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। তবে কংগ্রেসের গ্রীষ্মকালীন অবকাশের কারণে সেপ্টেম্বরের শুরুতে সেখানে এ নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা কম।

বিলটি কার্যকর হলে রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া পণ্যে নতুন করে বড় শুল্ক বসানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের রপ্তানি খাতের ওপর নতুন চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়াও, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি পরিবহনে ব্যবহৃত গোপন সামুদ্রিক নেটওয়ার্কগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

নতুন উদ্যোগ রাশিয়াকে চাপে ফেলতেই নেয়া হয়েছে।

সিনেটে বিলটি পাস হওয়ার আগে রিপাবলিকান সিনেটর জিম রিশ মন্তব্য করেন, এই উদ্যোগ রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হবে এবং ইউক্রেন যুদ্ধের সমাধানে অবদান রাখতে পারে। তার দাবি, এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার অর্থের প্রবাহে বড় ধরনের আঘাত করা সম্ভব হবে।

বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাগত জানিয়েছেন। তিনি জানান, রাশিয়ার ওপর শক্তিশালী মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা যুদ্ধ সমাপ্তিতে সবচেয়ে বেশি সহায়তা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই দলের পাশাপাশি দেশটির জনগণের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে। তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। গত ১১ জুলাই তার মৃত্যু হওয়ার পর এই বিলটি তার নামে নামকরণ করা হয়েছে।

বিল পাস হওয়ার পর গ্রাহামের আসনে দায়িত্ব গ্রহণকারী তার বোন ডারলাইন গ্রাহাম নর্ডোন জানান, এই বিল পুতিনকে সবচেয়ে বেশি আঘাত করবে এমন ক্ষেত্রে আঘাত করবে।

ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিনও বিলটিকে স্বাগত জানিয়ে বলেন, এটি পুতিনের প্রতি স্পষ্ট ও দুই দলের সমর্থিত চাপের বার্তা প্রদান করেছে।

প্রতিনিধি পরিষদে বাধার আশঙ্কা রয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইয়েন এই বিলটি পাস হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্য এতে আপত্তি জানিয়েছেন।

ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স ও ডন বেয়ার জানান, নতুন শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে অতিরিক্তভাবে ব্যবহার হতে পারে। তাদের মতে, শুক্রবার গৃহীত বিলের বর্তমান রূপ সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসও বিলটির বিরোধিতা করেছে। দূতাবাসের দাবি, যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট এবং গ্যাসের দাম বাড়ার সময়ে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে এটি উল্টো যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হতে পারে।

এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিলটি কি প্রতিনিধির পরিষদে পাস হবে কি না। কিন্তু সিনেটের এই সিদ্ধান্তে রাশিয়ার তেল কেনা ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে নতুন করে ১০০ শতাংশ পর্যন্ত শুল্কের ঝুঁকিতে পড়ায় দেশের অর্থনৈতিক চাপ আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%