০৮:১৫ পি.এম
কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যায়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পারভেজ সাজ্জাদ চৌধুরী আরও জানান, চট্টগ্রাম বিভাগের ৫ জন জেলা প্রশাসক মতামত দিয়েছেন যে, পরীক্ষা নেয়ার মতো অবস্থা নাই। তাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানা গেছে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে, গত বুধবার এবং আজ শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন