০২:৩৬ এম
ঢাকা, ২৯ জুন, ২০২৬: নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার আয়কর নথি জব্দের জন্য ঢাকার একটি আদালত আদেশ দিয়েছেন।
আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ প্রদান করেন।
আবেদনে জানানো হয়েছে যে, আফরোজা সুলতানা ও তার স্বামী আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুর্নীতি দমন কমিশন গত বছরের ৯ জানুয়ারি সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেছে। তদন্তের সময়ে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনা করার পর দেখা যায়, আসামি আফরোজা সুলতানা একজন আয়করদাতা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আবেদনে আরও বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন)-এর ৩০৯(৩)ক ধারায় আদালতের আদেশ প্রয়োজন, যাতে আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা যেতে পারে। উক্ত আইনের নির্দেশনা অনুযায়ী, আফরোজা সুলতানার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ করা এবং মামলার তদন্তকালে পর্যালোচনার জন্য সত্যায়িত অনুলিপি সরবরাহ করা একান্ত প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন