০২:১৯ পি.এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বিভিন্ন হাসপাতালে বন্যায় সাপে কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে যদি কাউকে সাপে কামড় দেয় তবে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য সিভিল সার্জনদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দূষিত পানির কারণে যদি ডায়রিয়া বা কলেরা দেখা দেয় তবে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধের মজুত রয়েছে।
মন্ত্রী বলেন, বন্যাকবলিত ১১টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এ সকল স্থানে চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্স প্রস্তুত রয়েছেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে।
এ সময় মন্ত্রী আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার পরেই সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার কঠোর অবস্থান থেকে সরে আসেনি। হাসপাতালটি সংস্কারের জন্য যে নির্দেশনা দিয়েছে সরকার, সেগুলো কার্যকর করার পর পরিদর্শন করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন