ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সেনাপ্রধান দেশে ফিরেছেন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে


সেনাপ্রধান দেশে ফিরেছেন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন।

তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরে আসেন। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোুক্ত পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধ দিয়ে গোসল করে, ব্রাজিল ছাড়লেন সজিব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


দুধ দিয়ে গোসল করে, ব্রাজিল ছাড়লেন সজিব

ফুটবল বিশ্বে ঘটেছে একটি ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ‘সমর্থক ট্রান্সফার’। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক সজিব আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবির ত্যাগ করে আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। এই মূহুর্তটিকে স্মরণীয় করতে তিনি দুধ দিয়ে গোসল করেছেন এবং নতুন দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জের বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের প্রতি গভীর আবেগ থেকেই সজিব এই সিদ্ধান্ত নেন। এ সময় আর্জেন্টিনার দুই সমর্থক তার পাশে উপস্থিত ছিলেন এবং তাঁকে শপথবাক্য পাঠ করান।

দুধ দিয়ে গোসল সম্পন্ন করার পর তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের জার্সি পরিবর্তন করে আর্জেন্টিনার জার্সি পরিধান করেন। এতে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ বিষয়ে সজিব আহম্মেদ বলেন, "অনেক চিন্তা-ভাবনা করে আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম। ২০২২ সালে তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আমার এই সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।"

এদিকে, তার এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ এটিকে বছরের সবচেয়ে বড় ‘ফুটবল ট্রান্সফার’ বলে অভিহিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানের এল-ওবেইদে সংকট ভয়াবহ, ‘রেড অ্যালার্ট’ দিল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


সুদানের এল-ওবেইদে সংকট ভয়াবহ, ‘রেড অ্যালার্ট’ দিল জাতিসংঘ

সুদানের এল-ওবেইদ শহরে চলমান মানবিক বিপর্যয় নিয়ে শুক্রবার ‘রেড অ্যালার্ট’ জারি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। জাতিসংঘ আশঙ্কা করছে, শহরটিতে আধাসামরিক বাহিনীর বড় ধরণের হামলা আসন্ন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তুর্ক বিশ্বনেতাদের এল-ওবেইদে সম্ভাব্য নৃশংসতা ঠেকাতে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এল-ওবেইদের পরিস্থিতি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। সুদানে আরেকটি মানবাধিকার বিপর্যয় তৈরি হচ্ছে। এবার সেটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর কর্দোফান রাজ্যের রাজধানীতে।’ জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘১৮ মাস ধরে বেসামরিক মানুষ অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে। সুদানের সশস্ত্র বাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শহরের আশপাশের এলাকা দখলের লড়াই চালিয়ে যাওয়ায় তারা একের পর এক ড্রোন হামলার শিকার হচ্ছে।’

তুর্ক বলেন, ‘এটি কোনো মহড়া নয়। এটি এমন একটি রেড অ্যালার্ট, যা বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের টেবিলে পৌঁছানো প্রয়োজন।’

তিনি বলেন, ‘আগামী কয়েক দিন ও সপ্তাহে তাদের ফোনে এল-ওবেইদ এবং কর্দোফানের অন্যান্য এলাকায় নৃশংস অপরাধ কীভাবে ঠেকানো যায়, সে বিষয়ে আলোচনা চলা উচিত।’

ব্রিটেনের অনুরোধে কয়েকটি দেশের পক্ষে জাতিসংঘের সর্বোচ্চ মানবাধিকার সংস্থা এল-ওবেইদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিরল এ জরুরি সভার আয়োজন করে।

২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়।

তেলের মজুত এবং আরএসএফের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক মিত্রদের অবস্থানের কারণে কর্দোফান অঞ্চল এখনও সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র।

উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ পশ্চিমাঞ্চলের দারফুরে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকা এবং পূর্বাঞ্চলের সেনানিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ পথের ওপর অবস্থিত।

প্রায় পাঁচ লাখ মানুষের এ শহরে গৃহযুদ্ধে বাস্তুচ্যুত প্রায় এক লাখ মানুষ আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরটি আরএসএফের সবচেয়ে তীব্র হামলার মুখে পড়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ অবরোধ ভাঙতে সক্ষম হলেও পরে শহর এবং শহর থেকে বের হওয়ার প্রধান মহাসড়কে ড্রোন হামলা চালিয়ে আরএসএফ আবারও অবরোধ আরোপের চেষ্টা করছে। সেনাবাহিনী তা ঠেকাতে হিমশিম খাচ্ছে।

সাম্প্রতিক হামলায় প্রধান বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে এবং পানির পাম্পগুলোও বন্ধ হয়ে গেছে।

এ জরুরি বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলো ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে এখন মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


দেশে এখন মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে: রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সকলেই নিজেদের মধ্যে কথা বলতে পারছেন, যা দীর্ঘদিন ধরে এ দেশে দেখতে পাওয়া যায়নি। এই মন্তব্যটি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী আরো বলেন, ‘কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যেতে পারে। তবে এ দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনো বিভাজিত করা সম্ভব নয়।’

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ দেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধুমাত্র মুসলমানরাই গুলি লেগে আহত হয়নি; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষই গুলি এবং রক্ত দিয়েছে। এজন্য দেশের উন্নয়ন ও গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


চট্টগ্রামে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় সোনিয়া আক্তার নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজার-সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, সোনিয়া আক্তার আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া আক্তার সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ছিলেন। দুপুরে পরিবারের অন্য সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হলে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের শাশুড়ি বলেন, সকালে দুই জায়ের মধ্যে ঝগড়া ছিল। পরে তিনি বিষয়টি মিটিয়ে দেন। এরপর কোনো একসময় সোনিয়া ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেননি। নিহতের স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে নিহতের ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যার কথা বলা হচ্ছে, সেটি অত্যন্ত ছোট ও সংকীর্ণ। তার দাবি, ওই কক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। তাই তিনি বোনের মৃত্যুকে রহস্যজনক মনে করছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎস যশ চাকমা বলেন, মরদেহের প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%