০৭:৫৫ পি.এম
কুড়িগ্রামের সদর উপজেলার কেতার মোড় এলাকায় একটি অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে। একইসাথে একটি গোডাউনের মালিককে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেল বেলা কুড়িগ্রাম জেলার উদ্যোগে পরিচালিত একটি মোবাইল কোর্টে এই ব্যবস্থা নেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে অভিযানের সময় কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়।এসময় তারা প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে। সতর্কতামূলকভাবে গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযানের শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিত সকলের কাছে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়। একই সময় পরিবেশ রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানান হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন