ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লালমোহনে কৃষ্ণ-কালী মন্দিরে চু-রির ঘটনা, চাঞ্চল্য


লালমোহনে কৃষ্ণ-কালী মন্দিরে চু-রির ঘটনা, চাঞ্চল্য

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত একজন ব্যক্তিকে দেখা গেছে, যিনি বস্তার মধ্যে ভরে মালামাল নিয়ে চলে যান। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুপুরের দিকে মন্দিরে প্রবেশ করে এবং চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে এই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

গজারিয়া বাজার কৃষ্ণ কালী মন্দিরের সভাপতি তনুময় পাল জানান, দুপুরের দিকে চুরির খবর পেয়ে তিনি মন্দিরে আসেন এবং দেখতে পান, অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে তাদের উপজেলা নেতৃবৃন্দ ও থানায় ঘটনাটি জানানোর ব্যবস্থা করেন, যা ঘটনার পর পুলিশ এখানে আসার পর সবকিছু পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে একজন অজ্ঞাত ব্যক্তির দেখা গেছে, যিনি মালামাল নিয়ে যেতে দেখা গেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের গ্রেপ্তার, এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে থানায় অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন, মন্দির থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে স্বর্ণ, পিতলের তৈরি বেশ কয়েকটি মূল্যবান বিগ্রহসহ অন্যান্য সামগ্রী রয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দির কমিটির সদস্যদের বলেছি থানায় অভিযোগ প্রদান করতে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন গ্রেপ্তার, মামলা ৬৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন গ্রেপ্তার, মামলা ৬৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের ফলস্বরূপ গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন গ্রেফতার হয়েছে। একই সাথে, ৬৮ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগের অধীনে ৪১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ূপ্ত বিভাগ কর্তৃক ৫২ জন, মতিঝিল বিভাগের অধীনে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৫ জন, মিরপুর বিভাগের অধীনে ৯৭ জন, গুলশান বিভাগের অধীনে ৩৯ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন এবং গোয়েন্দা কর্তৃক ৩ জন গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া গ্রাম হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি রশি, ২টি ইনজেকশন প্যাথেডিন, ২৪টি মোবাইল, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির ১১০৪ টি প্রাণী, ৭৫ কেজি লেবু এবং ০১টি মেমো উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. বাবুগঞ্জে জমি বিরোধ ঘিরে ভাঙচুর ও নির্মাণকাজে বাধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


. বাবুগঞ্জে জমি বিরোধ ঘিরে ভাঙচুর ও নির্মাণকাজে বাধা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক লাঞ্ছিত হওয়ার এবং দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার পর এক পক্ষ পাল্টা জমি দখলের অভিযোগ তুলেছে। পরিবেশ পরিস্থিতি অনুসারে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহালিয়া গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৬) প্রায় ৩০ শতাংশ রেকর্ডভুক্ত সম্পত্তিতে বেশ কিছুদিন ধরেই বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা নিয়ে তিনি পারিবারিক দানপত্র ও ক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে নিজের নামে রেকর্ডও সম্পন্ন করেছেন। বর্তমানে সেই জমিতে একটি একতলা ভবনের পাশাপাশি নতুন আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান ছিল।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২ জুলাই সকাল প্রায় ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের আব্দুল আজিজ হাওলাদার, তার স্ত্রী সায়েমা বেগম এবং কিছু সহযোগী নির্মাণকাজে বাধা দেন। এই সময় শ্রমিক সিদ্দিক নামে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নির্মাণাধীন দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সিদ্দিকুর রহমান। তিনি জানান, এতে তার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, "আমি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত সম্পত্তিতে বসবাস করছি। ব্যবসার কারণে এখন ঢাকায় সরে আছি। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেছে এবং শ্রমিকদের মারধর করে। এরপর আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।"

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সায়েমা বেগম জানান, "সিদ্দিকুর রহমানের বাবা আব্দুল মজিদ বেপারী এবং আমার বাবা আব্দুল মান্নান বেপারী আপন ভাই। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে আমাদের ১২ শতাংশ অংশ রয়েছে। কিন্তু আমাদের জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে এবং আমাদের অংশও জোরপূর্বক দখল করা হয়েছে।" এ ঘটনার পর সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। বাবুগঞ্জ থানা সূত্রে খবর পাওয়া গেছে যে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগগুলোর উপর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


আদাবরে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। রিপন (২৭) ২। নিরব (২৫) ৩। মজনু মিয়া (৬০) ও ৪। মোঃ মিজানুর রহমান (৪০)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো.আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন। হতাহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার দিকে আবুল বাশার মারা যান। বর্তমানে আহত সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।

ডিবি-তেজগাঁও বিভাগের আরও একটি সূত্র জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তার মাধ্যমে ডিবি-তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আবুল বাশার এবং সাদ্দাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবায় কাজ করার আহ্বান এমপি ফজলুল হকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


জনগণের সেবায় কাজ করার আহ্বান এমপি ফজলুল হকের

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। আমাদের জনগণের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে, উন্নয়ন ঘটাতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা বিতরণ করেছে। এটি আমার কোন দলের নেতাকে নয়, আতœীয়কে নয়, বরং উপজেলার তিন হাজার দু:স্থ, অসহায় পবিবার, ১৯ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এই অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আহবান জানান। শুক্রবার (৩ জুলাই), উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিতরণ অনুষ্ঠানে উপজেলার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া মোট ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে দু:স্থ, অসহায় সুবিধাভোগীদের মাঝে এই সেবা প্রদান করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে তিনশত পরিবার মোট ১০টি পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার সুবিধাভোগীদের প্রত্যেককে ২০ কেজি জিআর খাদ্যশস্য (চাল) প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%