ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাল টাকা নিয়ে নাসিরনগরে যুবক গ্রেপ্তার


জাল টাকা নিয়ে নাসিরনগরে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয়রা ১২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধরমন্ডল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা উপজেলার ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কাছ থেকে এক যুবক কলা কেনার পর ১ হাজার টাকার ১টি নোট দেন। দোকানদার মোঃ ফেরদৌস মিয়া নোটটি হাতে নিয়ে জাল সন্দেহ হলে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান। এরপর স্থানীয়রা এসে ওই যুবককে আটক করে। সংবাদ পেয়ে এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবক মোঃ লিটন মিয়াকে (৩৮) স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার হয়। গ্রেফতারকৃত যুবক সরাইল উপজেলার পাক-শিমুল ইউনিয়নের কালি-শিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর সোহেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির কাছ থেকে সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আসামির বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চাঁদপুর বিএনপি নেতা বাবলু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চাঁদপুর বিএনপি নেতা বাবলু

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেল বেলা তাকে জরুরি ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর তাৎক্ষণিক দিকনির্দেশনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’-এ অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। মাহবুব আনোয়ার বাবলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর জেলা বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসাধীন মাহবুব আনোয়ার বাবলু'র চিকিৎসায় তাৎক্ষণিক সশরীরে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্যান্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের জানুয়ারিতে ৩১ কোটি বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


২০২৭ সালের জানুয়ারিতে ৩১ কোটি বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। "আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা" বাস্তবায়নের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এমপি জানিয়েছেন যে, পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে এবং কোনো ধরনের বিকৃতি চলবে না।

শিক্ষামন্ত্রী শুক্রবার (২৪ জুলাই) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত "শিক্ষক সমাবেশ ও মতবিনিময়" অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, "আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা - এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে একত্রিশ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করবো। বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, "এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।"

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় এবং ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।"

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল রিকশাচালকের; আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


মহাসড়কে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল রিকশাচালকের; আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর এলাকায় যাত্রীবাহি বাস, পরিবহন ও রিকসার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে রিকসা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় অন্য আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস এবং বরিশালগামী সেবা নামের একটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। ঐ সময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে চলাচলরত একটি রিক্সার ওপর উঠে যায়। এ ঘটনায় রিকসা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার ফলে দুই বাস ও রিকসার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহতিয়েছে। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সংবর্ধনা

নওগাঁর রাণীনগরে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আম, জাম, কাঁঠাল, মেহগনি এবং পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে গ্রামের বৃত্তিপ্রাপ্ত এবং মেধাবী ১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব এবং গ্রামবাসীদের উদ্যোগে কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ ও সংবর্ধনার কার্যক্রমটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।

এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মন্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির, হাফিজুল মন্ডল এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের শিক্ষার্থীদের লেখা পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলেন এবং মোবাইল আসক্তি থেকে বিরত থাকার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%