ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা ইসির


স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা ইসির

স্থানীয় সরকার নির্বাচন আইনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে, লাভজনক প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকা, ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইন সংশোধনের জন্য বেশ কিছু সুপারিশও করেছে এ সাংবিধানিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইসির। তিনি আরও জানান, ঋণখেলাপী এবং বন্ধকদাতার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া, এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখাতেও সুপারিশ করা হয়েছে। এ ধরনের সুপারিশগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা সম্পর্কে বেশকিছু সুপারিশ প্রদাহিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে ৬২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে ৬২ জন আটক

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানের ফলে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার অভিযানটি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকায় আছেন- মো. সেলিম মিয়া, মো. সজীব ওরফে মাসুম, মোছা. কাকলী আক্তার, মাহফুজা আক্তার ওরফে সাথী ওরফে আয়না, রুবীনা আক্তার, মো. জহুরুল, মোহাম্মদ দিদারুল আলম, মো. জাকিরুল ইসলাম, জুয়েল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. রিপন হোসেন, মো. শুভ, মো. সাব্বির হোসেন, মো. সজীব, মো. শান্ত, মেহেদী হাসান, হাবিবুল্লাহ, মো. মাসুদ রানা, মো. আকতার হোসেন, মো. জাহাঙ্গীর, মো. মুক্তার হোসেন সিয়াম, মো. মাসুম কবির, মো. মোশারফ, মো. মনির হোসেন, মো. আরিফ, ইসমাইল, রাকিব সরদার, মো. ফজলে রাব্বি, মো. ইমরান হোসেন, মো. আবুল হোসেন রনি ওরফে কোম্পানী রনি ওরফে বাবু রনি, মো. আসিফ, মো. রায়হান, হায়দার আলী, মো. সাইদুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. মেহরাব হোসেন হাসিব, মো. রবিন হোসেন, মো. সোহান হাসান, মো. জিহাদ আলী, মো. নাহিদ হাসান, মো. নুরনবী, প্লাবন হোসেন সাগর, মো. রায়হান রহমান, মো. শাহাদাত হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. মুজিব ব্যাপারী, মো. সামিরুল, মো. ডালিম, মো. পারভেজ আলী, মো. শামীম ফকির, মো. তানিম, মো. খলিল আকন্দ, মো. হুমায়ুন কবির, মো. ওমর ফারুক দিপ, মো. সুমন, মো. রোমান, মো. রাকিব হোসেন, সাইদুল ইসলাম, লিটন বেপারী, মো. রাসেল এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৯, শেরেবাংলা নগর থানায় ৯, মোহাম্মদপুর থানায় ১৫, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ এবং হাতিরঝিল থানায় ১২ জন অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসাধীন অবস্থায় শিশুকে নির্যাতনের অভিযোগ,

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


চিকিৎসাধীন অবস্থায় শিশুকে নির্যাতনের অভিযোগ,

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোগী। এই ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। যদিও ঘটনা ঘটেছিল ১৬ জুলাই, তবে মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বিষয়টি সামনে এসেছে।

মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে কিছু তথ্য পাওয়া গেছে। ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিশুটি তার অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসেছিল এবং সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

এজাহার সূত্রে জানা যায়, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন অভিযুক্ত মো. মতিয়ার রহমান (৫৭)। ১৬ জুলাই রাত আড়াইটার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটির নানীকে বলেন যে, শিশুটি যদি মেঝেতে থাকে তবে তার কষ্ট হবে, সুতরাং তাকে তার বেডে ঘুমানোর জন্য অনুমতি দেওয়া হয়। সরল বিশ্বাসে শিশুটির নানি নাতনিকে অভিযুক্তের বেডে ঘুমাতে পাঠান।

পরবর্তীতে ভোর চারটার দিকে শিশুটির চিৎকার এবং কান্নায় ওয়ার্ডের অন্যান্য লোকজনের ঘুম ভেঙে যায়। ঐ সময় শিশুটি কান্না করে স্বজনদের কাছে জানান যে, অভিযুক্ত মতিয়ার রহমান তাঁর ওপর ধর্ষণের চেষ্টা করেছেন। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজনরা বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ জানান, হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। পরে জানা যায় যে, এ ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ওই রোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহদী আমিনের সঙ্গে জ্যঁ পেম-এর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


মাহদী আমিনের সঙ্গে জ্যঁ পেম-এর সাক্ষাৎ

 প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরজ্যঁ পেমএর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সাক্ষাৎ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া এ বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে বিএনপি সরকারের উদ্যোগ-ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সঙ্গে সঙ্গে, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় তৃণমূল পর্যায়ের সকল মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের পলিসি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান ও সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও তারা জানান।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় ইসলামী ব্যাংক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


চৌগাছায় ইসলামী ব্যাংক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ব্যাংকের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাবস্থাপক ড. মেসবাহ উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর। এছাড়াও আরো আলোচনা করেন ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল হান্নান, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, খাদ্য গুদাম মসজিদের খতিব মাওলানা আজাদ হুসাইন, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা জামাত আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সুদমুক্ত অর্থনীতির প্রধান প্রবক্তা। ব্যাংকটি বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রধান আলোচক মাওলানা আলী আকবর তার বক্তব্যে বলেন, যদি ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা না পেত, তাহলে আমাদের সুদমুক্ত লেনদেন সম্ভব হতো না। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তৃতায় ড. মেসবাহ উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক চৌগাছা শাখা এই উপজেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, এই উপজেলার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংক কোটি কোটি টাকা বিনিয়োগ করে এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%