ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রে আগ্রহ দেখাল ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান


বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রে আগ্রহ দেখাল ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান

বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্রে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম। ২০২৬ সালের অফশোর তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে এই প্রতিষ্ঠানটি দরপত্রের নথি কেনার উদ্যোগ নিয়েছে।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই ব্রিটিশ পেট্রোলিয়াম পেট্রোবাংলাকে একটি চিঠি দিয়ে বিদেশ থেকে দরপত্রের নথি কেনার জন্য ব্যাংক হিসাবের তথ্য পাঠানোর দাবি জানায়। এর উত্তরে ১৯ জুলাই প্রয়োজনীয় ব্যাংক-সংক্রান্ত তথ্য পাঠানো হয়।

পেট্রোবাংলা জানায়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ব্রিটিশ পেট্রোলিয়ামের কোনো স্থানীয় কার্যালয় না থাকায় প্রতিষ্ঠানটি জানতে চেয়েছে যে, বিদেশ থেকেই অর্থ পাঠিয়ে দরপত্রের নথি কি কিনতে পারবে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

পেট্রোবাংলার উৎপাদন অংশীদারিত্ব চুক্তি বিভাগের পরিচালক প্রকৌশলী মো. শোয়েব বলেছেন, ব্রিটিশ পেট্রোলিয়াম ই-মেইলের মাধ্যমে ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এবং তাদের প্রয়োজনীয় সব তথ্য যথাসময়ে পাঠানো হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ পেট্রোলিয়ামের আগ্রহ ইতিবাচক বলে মনে করছে পেট্রোবাংলা।

এদিকে, ২০২৬ সালের অফশোর তেল-গ্যাস অনুসন্ধানের জন্য তথ্যপ্যাকেজ এখন পর্যন্ত ছয়টি ভিন্ন প্রতিষ্ঠান সংগ্রহ করেছে। এগুলোর মধ্যে রয়েছে বেরিঙ্গিয়া পাওয়ার বাংলাদেশ লিমিটেড, ক্রিসএনার্জি, পিইএএল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, ওনোডা ইনকরপোরেটেড, রিস্টাড এনার্জি এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

পেট্রোবাংলার কর্মকর্তারা আশাবাদী যে, আগামী কয়েক মাসের মধ্যে আরও আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশগ্রহণের আগ্রহ দেখাবে।

আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ সরকার গত ২৪ মে বঙ্গোপসাগরের ২৬টি অফশোর ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে ১১টি অগভীর সমুদ্রের এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লক রয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো ১ জুন থেকে দরপত্রের নথি সংগ্রহ করতে পারে। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

সংশোধিত উৎপাদন অংশীদারিত্ব চুক্তিতে উন্নত আর্থিক সুবিধা, গ্যাসের বর্তমান মূল্য, অনুসন্ধানে নমনীয় শর্ত এবং নির্দিষ্ট শর্তে গ্যাস রপ্তানির সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি গ্যাসক্ষেত্রের জন্য ২৫ বছরের এবং তেলক্ষেত্রের জন্য ২০ বছরের উৎপাদন মেয়াদ নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে আরো ১০ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের অফশোর দরপত্রে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তথ্যপ্যাকেজ সংগ্রহ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠানই প্রস্তাব জমা দেয়নি। এবার ব্রিটিশ পেট্রোলিয়ামের আগ্রহকে বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির পর রাহুল-প্রিয়াঙ্কার বার্তা, জানালেন নিজেদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


মুক্তির পর রাহুল-প্রিয়াঙ্কার বার্তা, জানালেন নিজেদের প্রতিক্রিয়া

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী মুক্তি পেয়েছেন। এটি ঘটেছে নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগের বিরুদ্ধে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল চলাকালে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর।

মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হয়। রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী জোটের আরো কয়েকজন নেতা এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। আটক হওয়া অন্যান্য নেতাদের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ছিলেন।

রাজাজি মার্গের কাছে বিক্ষোভ শুরু হওয়ার পর যখন বিক্ষোভকারীরা লোক কল্যাণ মার্গের দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তখন নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে বলপ্রয়োগ করে বিক্ষোভস্থল থেকে তুলে পুলিশ গাড়িতে নিয়ে যাচ্ছেন। একইসঙ্গে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের দৃশ্যও প্রদর্শিত হয়।

রাহুল গান্ধীর পর প্রিয়াঙ্কা গান্ধীকেও মান্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁস রোধে নতুন আইন প্রণয়নের আহ্বান জানান। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের একটি বিল আনা উচিত।"

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের একদিন পর এটি অনুষ্ঠিত হয়। নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, সরকার প্রতিযোগিতামূলক পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ, শিক্ষামন্ত্রীর জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে আন্দোলন জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় প্রা-ণ হারালেন অভিনেত্রী কাইলি হটলে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:১০ পি.এম


সড়ক দুর্ঘটনায় প্রা-ণ হারালেন অভিনেত্রী কাইলি হটলে

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়ে ফেলেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমায় জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী কাইলি হটলে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

কাইলির বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে এসে প্রথমে মেয়ের মৃত্যুর খবর জানান। পরে তিনি মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জশুয়ার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে অবস্থান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথমে দুর্ঘটনার খবর পান। কিছুক্ষণ পরে দ্বিতীয়বার ফোন করে তাকে জানানো হয়, হাসপাতালে নেওয়ার পথে কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি হটলে। শৈশব তার কাটে টেক্সাসের অস্টিনে। জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। মাত্র ৯ বছর বয়সে বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি অভিনয়জগতে যাত্রা শুরু করেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমায় জিয়া চরিত্রে অভিনয় করে কাইলি ব্যাপক প্রশংসা অর্জন করেন। এরপর ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’-এও তিনি একই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। এছাড়া জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বেও অভিনয় করেছিলেন তিনি।

মাত্র ১৮ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে হলিউডসহ বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান শেখ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যায় শহরের কলেজ বাজারে নিজের বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি।

আরমান শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে।

গোসল শেষে আরমান জানান, তিনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান।

এই সময় এলাকাবাসীর অনেকে তার এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে অনেকের মতে, কেবল ঘোষণাই নয়— ভবিষ্যতের কর্মকাণ্ডই প্রমাণ করবে তিনি সত্যিই মাদক ব্যবসা থেকে সরে এসেছেন কি-না।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, পুলিশের সচেতনমূলক সভা এবং আইনের কঠোরতার কারণে আরমান হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

সিলেট মহানগরীর শাহপরান থানার টিলাগড় এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে টিলাগড় এলাকার আল জালাল সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন আল জালাল সিএনজি স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২) এবং স্থানীয় বাসিন্দা জুয়েল (২০) ও হাবিব (২২)।

আহতদের দ্রুত প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আবু সাঈদের শরীরের ১৫ শতাংশ, আবু সুফিয়ানের ৯ শতাংশ, জুয়েলের ১২ শতাংশ এবং হাবিবের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা চলছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।

আল জালাল সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে একটি বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ করে বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে স্টেশনের দুই কর্মীসহ চারজন দগ্ধ হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের সেখানের চিকিৎসা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%