০৬:২৬ পি.এম
বিপরীতে, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ তিনটি বন্ধ জুট মিলকে প্রাণ আরএফএল এবং হ্যামকো গ্রুপের কাছে লিজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন।
শরীফুল আলম আরো জানান, দুইটি কোম্পানি মিল তিনটিতে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। এই বিনিয়োগের ফলে ১১ হাজারের অধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে সরকার বন্ধ হয়ে যাওয়া অন্যান্য কিছু কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে। সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল, খুলনার দিঘলিয়া স্টার জুট মিল এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, বন্ধ থাকা মিল কারখানাগুলোর মধ্যে অনেকগুলোকেই আগামী ৬ মাসের মধ্যে চালুর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন