ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের পারভেজ মিরপুরে গ্রেফতার


কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের পারভেজ মিরপুরে গ্রেফতার

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা দে' গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রোববার (৫ জুলাই) ভোরে পল্লবী থানাধীন মিরপুর-১২ এর এভিনিউ-৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

তিনি আরও জানান, পারভেজ ‘ভইরা-দে গ্রুপ‘ এর লিডার আশিকের অন্যতম সহযোগী। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাটিতে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনাটি তদন্ত শুরু করে র‌্যাব।

র‍্যাবের একাধিক সূত্র জানিয়েছে, পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এর পাশাপাশি তার বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় এবং তার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে কিশোর গ্যাং দমনে অভিযান চলতে থাকবে বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী।

দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে।

আজ রোববার সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে চান। আমরা সবাই তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।

মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সরকার।

এক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরো সুসংহত করবে এবং স্থানীয় সরকার খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করতে গিয়ে আটক সোহানী শিফা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


সচিবালয়ের সামনে ভাত বিক্রি করতে গিয়ে আটক সোহানী শিফা

প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

জানা যায়, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার ভাতের হোটেল সরিয়ে দিয়েছে পুলিশ।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ বিশেষ সতর্কবার্তা জারি করল এনবিআর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


হঠাৎ বিশেষ সতর্কবার্তা জারি করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের জন্য হঠাৎ করে এক বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে। এই বার্তায় জানানো হয়েছে, একটি চক্র অর্থ আদায়ের প্রতারণায় বিশ্বাসযোগ্যতা নিয়ে তৎপর হয়ে উঠেছে, যেখানে তারা কর নথি (ফাইল) অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে কাজ করছে।

রোববার (৫ জুলাই) আইনগত বিষয়গুলোর উপর ভিত্তি করে এনবিআর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক গোষ্ঠী দাবি করছে যে তারা কর নথি অডিটে পড়েছে এবং তারা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। এটি অবৈধভাবে অর্থ আদায়ের জন্য অডিট থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে দুষ্কর্ম করছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনও ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। আইন অনুযায়ী, কোনও কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে, সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। এছাড়াও, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে বা মোবাইল ব্যাংকিং সেবা কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের অধিকারী নন।

বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়েছে যে, করদাতাদের উচিত সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা। পাশাপাশি, যদি কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে।

এনবিআর করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে যে, তারা যেন কোনও অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে আচমকা টিকিটের দাম কমে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


বিশ্বকাপে আচমকা টিকিটের দাম কমে গেছে

ফুটবল বিশ্বকাপের মাঝখানে এসে টিকিটের বাজারে আচমকা একটি বড় ধস দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিটের দাম সবচেয়ে বেশি কমেছে। শুধু কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকিটের দাম ৩০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। যদিও শেষ মুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা ক্ষতি সামলাতে পেরেছে ফিফা।

টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে পৌঁছে গিয়েছিল।

কিন্তু কয়েক দিনের ব্যবধানে তা আচমকাই নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। এর পর, বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করলে টিকিটির দামের কিছুটা বৃদ্ধির দেখা যায়।

গত শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। কিন্তু সেই ঊर्ध্বগতি স্থায়ী হতে পারেনি।

শনিবার বিকেলে টিকিটের দাম নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। যদিও সন্ধ্যায় কিছুটা বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।

দাম কমলেও, শেষ ষোলোতে অনুষ্ঠিত আটটি ম্যাচের মধ্যে টিকিটের দামের তালিকায় যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের অবস্থান দ্বিতীয়। সবচেয়ে বেশি দামের টিকিট রয়েছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এত বড় পতন একটি অপ্রত্যাশিত বড় বিষয়। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত। এর সাথে, এটি সিয়াটলে দলটির তৃতীয় ম্যাচ, ফলে দর্শক উপস্থিতি বেশি হবে বলেই ধারণা করা হচ্ছিল।

এদিকে, আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার। ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৫৩৭ ডলার এবং পর্তুগাল-স্পেন ম্যাচের টিকিট শুরু হচ্ছে ১ হাজার ৩৬৭ ডলারে। অর্থাৎ গ্রুপ পর্বের মতো, শেষ ষোলোতে দর্শকদের আগ্রহ কিছুটা কম থাকায় টিকিটের চড়া দাম পাচ্ছে না ফিফা।

অন্যদিকে, শনিবার, মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে কানাডা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় ১৪ শতাংশ কমেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%