১১:১৭ পি.এম
কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে, সাধারণ পরীক্ষার্থীদের মতো, লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জানা গেছে, কেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের মধ্যে অনেকেই এই বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সব আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন