১০:৩৬ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স।
উপজেলার চারটি এলাকায় একযোগে পরিচালিত অভিযানে গাঁজা এবং ইয়াবা সহ চারজনকে আটক করা হয়েছে। পরে, ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) মাজদিয়াড়, জয়রামপুর, মহিষকুন্ডি ও ক্রফোর্ডনগর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের আটক করা হয়।
অভিযানে জব্দ করা হয়েছে ৩০০ গ্রাম গাঁজা ও ইয়াবা। এ অভিযানে আটক চারজনের মধ্যে রয়েছে আব্দুল্লাহ আল মামুন (২৪), ফজর (৪০), আলাল (৩৫) এবং মেহেদী হাসান (৩৫)। পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং দৌলতপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই সমন্বিত অভিযানে দৌলতপুরে মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে, স্থানীয়দের দাবি, শুধুমাত্র অভিযান নয়, বরং মাদকের মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে তবেই মাদক নির্মূলে কার্যকর ফল পাওয়া যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন