০৫:৪২ পি.এম
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগে মনোযোগ প্রকাশ করেছ। আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকার অনুমোদিত নিয়োগকারী সংস্থা আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) স্থানীয় ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের আয়োজন ও ব্যবস্থাপনা করে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে যোগ্য প্রার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকার নিতে দুবাইয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত ১৭ মে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রতিনিধিরা বলেন, বর্তমানে ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জন বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা তাদের পরিশ্রমের জন্য অগ্রাধিকার পেয়ে থাকেন। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় কাজ করছেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। চাকরির মেয়াদ দুই বছরের জন্য নবায়নযোগ্য এবং বয়সসীমা ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে থাকতে হবে। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ লভ্য হবে।
এছাড়াও, নিয়োগের শর্ত অনুযায়ী কর্মীদের জন্য প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কোম্পানি আবাসনের ব্যবস্থাও করবে। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর এ খরচের নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কর্তন করা হবে। অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
সাক্ষাৎকারের জন্য আবেদনকারী প্রার্থীদের মূল পাসপোর্ট, পাসপোর্টের কালার ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং লাইসেন্সের কালার ফটোকপি, জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের কালার ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন