ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা এগিয়ে নিচ্ছে: অর্থমন্ত্রী


বাংলাদেশ আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা এগিয়ে নিচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গে একমত হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

বর্তমানে ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত চলমান এই সম্মেলনে ১৯১ দেশের ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীরা।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরোনো ঋণচুক্তি বাতিল হওয়ার পর গত মে মাস থেকে আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে দর-কষাকষি চলছে। এ আলোচনার ভিত্তিতে ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুরোনো ঋণচুক্তি বাতিলের পর নতুন কর্মসূচির শর্ত নিয়ে আইএমএফ কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে। সংস্থাটি ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানো, সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গ্রিন ফাইন্যান্সের মাধ্যমে জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অর্থনৈতিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এ পরিস্থিতিতে নতুন ঋণচুক্তির আলোচনা কতটা এগোয় এবং সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ কী ধরনের আশ্বাস পায়, তা নিয়ে অর্থনীতি বিশ্লেষকদের নজর এখন ব্যাংককের সম্মেলনের দিকে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে মোট বাতিল ৯টি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে মোট বাতিল ৯টি

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইটের বাতিলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত তিন দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সোমবার (১২ অক্টোবর) বাতিল হয়েছে দুটি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট।

বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীসংখ্যা ছিল ৩ হাজার ১২ জন।

এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ রোববার রাতে চালানো হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা চলছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

হুথিরা এর আগে সতর্ক করে বলেছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনা করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যেই শনিবার রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ পদ্ধতি

ঈদ, পূজা অথবা দীর্ঘ ছুটির সময় পরিবার ও পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই গ্রামে চলে যান। আবার কেউ কেউ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণে বের হন। এসব যাত্রায় কম খরচে এবং তুলনামূলকভাবে আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের কাছে জনপ্রিয়। তবে ছুটির মৌসুমে ট্রেনের টিকিট সংগ্রহ করতে গিয়ে যাত্রীদের ভোগান্তির সম্মুখীন হতে হয়। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম থাকায় অনেক সময় দ্রুত টিকিট শেষ হয়ে যায়। এই পরিস্থিতিতে টিকিট কালোবাজারি চক্রও সক্রিয় হয়ে ওঠে।

এমন অবস্থায় ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার সুযোগ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন থেকে শুরু করে টিকিট কেনা এবং মূল্য পরিশোধ সবকিছুই করা সম্ভব।

ট্রেনের টিকিট কাটতে প্রথমে নিবন্ধন

অনলাইনে ট্রেনের টিকিট কিনতে হলে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ এবং সচল মোবাইল নম্বর।

নিবন্ধনের জন্য প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Register’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তথ্য পূরণ করার পর মোবাইল ফোনে পাঠানো যাচাইকরণ কোড নির্ধারিত স্থানে বসিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

যদি সব তথ্য সঠিক থাকে, তবে নিবন্ধন সফল হওয়ার বার্তা প্রদর্শিত হবে। এরপর নিবন্ধিত তথ্য ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করা যাবে।

যেভাবে অনলাইনে টিকিট কাটবেন

নিবন্ধন সম্পন্ন হলে টিকিট কেনার প্রক্রিয়া শুরু করা যাবে। প্রথমে ই-টিকিটিং ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর যাত্রার তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেন, আসনের শ্রেণি এবং টিকিটের সংখ্যা নির্বাচন করতে হবে।

নির্বাচিত ট্রেনে আসন খালি থাকলে পরবর্তী ধাপে টিকিটের মূল্য ও আসনসংক্রান্ত তথ্য দেখা যাবে। সব তথ্য যাচাই করে ‘Purchase Ticket’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করলেই কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

যেভাবে টিকিটের মূল্য পরিশোধ করবেন

অনলাইনে ট্রেনের টিকিটের মূল্য পরিশোধের জন্য ওয়েবসাইটে প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে। পেমেন্ট সফল হলে ই-টিকিট সাধারণত নিবন্ধিত ই-মেইলে পাওয়া যায়। কেনা টিকিটের তথ্য ওয়েবসাইট থেকেও যাচাই করা সম্ভব।

ই-টিকিট নিয়ে কীভাবে ট্রেনে ভ্রমণ করবেন

টিকিট কেনার পর ই-টিকিটের কপি সংরক্ষণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী টিকিট প্রিন্ট করে অথবা রেলওয়ের নির্দেশনা অনুযায়ী ই-টিকিট দেখিয়ে ভ্রমণ করা যাবে। যাত্রার সময় টিকিটের সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে। টিকিটে থাকা যাত্রীর তথ্যের সঙ্গে পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা হতে পারে।

সুতরাং, টিকিট কেনার আগে নাম, যাত্রার তারিখ, ট্রেন, আসন এবং গন্তব্যের তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি।

টিকিট কাটার আগে যেসব বিষয় মনে রাখবেন

অনলাইনে টিকিট কাটার সময় সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করা প্রয়োজন এবং নিজের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করতে হবে। টিকিট বিক্রির নির্ধারিত সময়ের আগেই ওয়েবসাইটে লগইন করে প্রস্তুত থাকলে টিকিট কেনার প্রক্রিয়া সহজ হতে পারে। পাশাপাশি অননুমোদিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বেশি দামে টিকিট কেনা থেকে বিরত থাকতে হবে।

সর্বশেষ নিয়ম, টিকিট বিক্রির সময়সূচি ও পরিচয়পত্রসংক্রান্ত নির্দেশনা জানতে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করা উচিত। এতে ঘরে বসেই সহজে টিকিট কেনা যাবে এবং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ভোগান্তি অনেকটাই এড়ানো সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরোর বিনিয়োগের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরোর বিনিয়োগের উদ্যোগ

নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক এই কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষ্যে ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সভায় এই উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এই কর্মসূচির মাধ্যমে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের চিকিৎসা এবং জরুরি প্রসূতিসেবা উন্নত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেলা হাসপাতাল, রোগী স্থানান্তর ও রেফারেল ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যা সেবা শক্তিশালী করা হবে। ভবিষ্যতে মহামারি ও অন্যান্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায়ও এই উদ্যোগ সহায়তা করবে।

স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেন, "নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও জানান, রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে অংশীদারত্ব এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, "চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা মন্তব্য করেন, "নারীর স্বাস্থ্যে বিনিয়োগের মাধ্যমে পরিবার ও সমাজের সক্ষমতা বাড়ে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।"

ইউএনএফপিএ ও এর উদ্ভাবনী কর্মসূচি ‘উইমেনএক্স কালেকটিভ’ এই উদ্যোগ গ্রহণে সহায়তা করেছে। বাস্তবায়ন পর্যায়েও সংস্থাটি কারিগরি সহায়তা প্রদান করবে।

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কিটা বলেন, "নারীর স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অর্থায়ন ঘাটতি পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।" এর মাধ্যমে লাখ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবায় দীর্ঘস্থায়ী উন্নতি আনা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের সংস্কারের অংশ হিসেবে সরকার জিডিপির ১ শতাংশ থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে। পাশাপাশি ১ লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ শতাংশ নারী। এছাড়া সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির কারিগরি সহায়তায় ইউএনএফপিএ অন্তত ২৫ মিলিয়ন ইউরো অনুদান সংগ্রহ করছে। জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং বেসরকারি খাতের অংশীদাররাও এতে সহায়তা করছে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। অন্যদিকে, ইউএনএফপিএ জাতিসংঘের প্রজনন ও মাতৃ স্বাস্থ্যবিষয়ক সংস্থা, যা বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় কাজ করছে। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব রয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বাংলাদেশ পুলিশের তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন রোববার (১১ অক্টোবর) রাতে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) এবং সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশটি জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে পদোন্নতির বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%