০৪:৩৬ পি.এম
মানিকগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠার পর তার সৎ বাবা মো. জুলহাসকে পুলিশ আটক করেছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সম্পর্কে জানা গেছে, জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বিভিন্ন সময় শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। শিশুর ওপর এই নির্যাতনের বিষয়টি পরিবারের বাইরে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে অভিযুক্তকে আটক করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানিয়ে দিয়েছেন, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন