বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩১ পি.এম
স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে একটি বৈঠকে বসতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকটি অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। বৈঠকটি দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। ইতোমধ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, (ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক বা উপযুক্ত কর্মকর্তাকে প্রেরণের জন্য অনুরোধ করা হলো), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্ট গার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককেও বলা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নিয়মিত পরিবর্তিত হচ্ছে। সর্বশেষ পরিবর্তনের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেই নির্ধারিত দামে সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম বৃদ্ধি করেছে। ওই দিন প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি না খেলেই সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাগোয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়, কারণ মাঠ ছিল ভেজা।
নাগোয়ায় বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও, গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে মাঠের অবস্থা খেলার জন্য অনুপযোগী ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, মাঠ খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা টসও করতে পারেননি।
মাঠের পরিস্থিতি পর্যালোচনা করতে আম্পায়াররা তিন দফা মাঠ পরিদর্শন করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও মাঠ খেলার জন্য উপযুক্ত না হওয়ায় ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এশিয়ান গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ম্যাচটি পরিত্যক্ত হলেও সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ। চীনের বিরুদ্ধে ম্যাচটি না খেলেই নিগার সুলতানা জ্যোতির দল শেষ চারে জায়গা করে নিয়েছে।
এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া ও মাঠের পরিস্থিতির কারণে একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের নারী ফুটবল দলেরও একটি ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও, ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাস বছরের অন্যতম বৃষ্টিবহুল সময় হওয়ায়, বাংলাদেশের ম্যাচে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: প্রসেস ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের AutoCAD 2D, লেআউট এবং প্রসেস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা, কর্মীদের জন্য বিশেষ ছাড় এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: কার্ড, কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের কার্ড-ভিত্তিক পণ্য, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং মুনাফা অর্জনের মূল চালিকাশক্তিগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১,১০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ