০৭:৫৬ পি.এম
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে পুলিশ একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে, কারখানার নাগমন্দিরের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত স্থান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। এরপর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে যায়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন