রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৭ পি.এম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিতর্ক যেন শেষ হচ্ছে না। লডর্সে পরাজয়ের পর, কোচ এবং বেশ কিছু খেলোয়াড়কে ছাঁটাই করার পর, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট দলের সদস্যদের মোবাইল ফোন জব্দ করেছে।
পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের মোবাইল ফোন পিসিবির হেফাজতে থাকবে।
তবে, কোন কোন ক্রিকেটারের ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং কেন পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম ও প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
আইসিসির ৪ নম্বর অনুচ্ছেদের (৪.১.১, ৪.১.২ এবং ৪.১.৩) বিধিনিষেধ অনুযায়ী, ইন্টারনেট ব্যবহার বা অন্য কোনো কারণে খেলোয়াড়দের মোবাইল, ল্যাপটপ কিংবা ল্যান্ডলাইন ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে বারণ।
পেশাদার ক্রিকেটে সাধারণত এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করা হয়। কিন্তু পিসিবির এই পদক্ষেপ আইসিসির সাধারণ প্রটোকলের চেয়েও কঠোর।
কোনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের কাছ থেকে সম্পূর্ণ ফোন কেড়ে নেওয়ার ঘটনা ক্রিকেট বিশ্বে একেবারেই নজিরবিহীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে, আসন্ন স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশগ্রহণের সুযোগ পাবেন না বলেও জানানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে, সেটির অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার আরও স্পষ্ট করেন, দেশের সব ইউপি নির্বাচন একসঙ্গে করা অর্থনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বেশ চ্যালেঞ্জিং। তাই সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে সব ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়া, নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি অংশগ্রহণের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যে দাবি জানানো হয়েছিল, সে বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি আসন্ন উপ-নির্বাচনগুলোতে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যবস্থার প্রয়োগ এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোকে কঠোর নিরাপত্তার আওতায় আনার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষার পরিবেশের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এবং শিক্ষকরাই মূলত ভোট গ্রহণকারী কর্মকর্তার (প্রিজাইডিং ও পোলিং অফিসার) দায়িত্ব পালন করেন, তাই শিক্ষার্থীদের পরীক্ষার সময় বাদ দিয়ে পরীক্ষার আগে কিংবা পরেই ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
একইসঙ্গে ভোটার স্থানান্তর প্রক্রিয়ার বিষয়ে বিভ্রান্তি দূর করে তিনি জানান, ভোটার স্থানান্তর একটি সম্পূর্ণ স্বাভাবিক ও রুটিন কাজ। অনেকে মনে করেন এই কাজটি কোনো বিশেষ উদ্দেশ্যে করা হয়, যা সঠিক নয়। ভুল বোঝাবুঝি এড়াতে এবং অনিয়ম রোধে ইসি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, যাতে সবাই নিয়মের মধ্যে থেকেই এই সুযোগ নিতে পারেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছিল যে ইসি সরকারের তরফ থেকে কোনো ধরনের চাপে রয়েছে। এই দাবির বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন সরকারের চাপে আছে, এমন ভিত্তিহীন দাবি তোলাই হচ্ছে মূলত কমিশনকে উল্টো চাপে রাখার একটি রাজনৈতিক কৌশল।
এদিকে আসন্ন উপ-নির্বাচনগুলোতে ভোটারদের ভোটদান প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থার বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট ভোটিংকে সাধারণ মানুষের কাছে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলাই ইসির মূল উদ্দেশ্য বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি আরও জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা ও সব ধরনের কারচুপি রোধে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বহুগুণ বাড়ানো হবে এবং যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। সেইসঙ্গে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত নানা সমস্যা সমাধানের কাজ দ্রুত গতিতে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন নিশ্চিত করে সার্বিকভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসির বিরুদ্ধে ফুটসাল খেলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তার সফরসঙ্গীরা। এই ম্যাচে প্রতিমন্ত্রীর ছেলে আয়ান এবং এনএসসির পরিচাল জাহেদ পারভেজ চৌধুরীও অংশগ্রহণ করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২ টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল ইনডোর স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল হক জানান, সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি তিনি নিজেই করেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল ৩-১ গোলে জয়ী হয়।
এ সময় বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমিনুল হককে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার রাফিজ রহমান রাসেল, মো. সাইফুদ্দিন, আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাসসহ অন্যান্যরা।
ম্যাচ শেষে আমিনুল হক বলেন, "ইতোমধ্যে আমরা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত।"
তিনি আরও বলেন, "আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে যেমন ভালো থাকবে, পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও বের হওয়ার সম্ভাবনা রয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: এরিয়া ম্যানেজার
বিভাগ: রিসার্চ অ্যান্ড ফিল্ড অপারেশন্স (প্রজেক্ট স্টাফ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের আবেদন করতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: মৌলভীবাজার (শ্রীমঙ্গল)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে নয় বাংলাদেশির মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে দেশটির চিকিৎসা পর্যটন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের মধ্যে আস্থা পুনরুদ্ধার এবং চিকিৎসা খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কলকাতার শীর্ষস্থানীয় হাসপাতালগুলো বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিনিধিদল রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবে এবং হোটেল বুকিংয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। পাশাপাশি, রোগীরা যাতে নিরাপত্তা অনুমোদনপ্রাপ্ত আবাসনে অবস্থান করতে পারেন, সে বিষয়েও সহায়তা করবে।
কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন সম্প্রতি একটি ভ্রমণ পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করেছে, যার প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উক্ত পরামর্শে বাংলাদেশি পর্যটক ও রোগীদের ভারতে যাওয়ার আগে নিরাপদ হোটেলে কক্ষ বুক করার জন্য আইনগত অনুমোদন থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। তবে ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের অভিযানে অনেক কম খরচের হোটেল বন্ধ হয়ে যায়, যার ফলে স্বল্প বাজেটে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা আবাসনের সংকটে পড়েছেন। ঝুঁকিপূর্ণ হোটেলে যাচাই-বাছাই ছাড়া ওঠা বন্ধ করার জন্য হাসপাতালগুলো এখন অগ্রিম ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে।
রোগীদের ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি কমানোর লক্ষ্যে হাসপাতালগুলো নিজেদের উদ্যোগে নিরাপদ থাকার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে। আলিপুরভিত্তিক উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের ভ্রমণের পূর্বেই আশপাশের নিবন্ধিত নিরাপদ হোটেলের তালিকা প্রদান করছে। হাসপাতালটির প্রধান নির্বাহী রূপক বড়ুয়া জানিয়েছেন, উপহাইকমিশনের নির্দেশনা অনুযায়ী রোগীরা যাতে আগে থেকেই নির্ভরযোগ্য আবাসন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে তারা সর্বাত্মক সহায়তা প্রদান করছেন।
অন্যদিকে, বিপি পোদ্দার হাসপাতাল বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর পাশাপাশি হাসপাতালের নিকটবর্তী বাংলাদেশি রোগীদের জন্য নিরাপত্তাবেষ্টিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। রুবি জেনারেল হাসপাতাল বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে এবং দেশুন হাসপাতালও রোগী ও তাদের স্বজনদের জন্য আগাম আবাসনের সুযোগ প্রদান করছে।
সাধারণত বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের কয়েক দিন হোটেলে অবস্থান করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, তাদের এই যৌথ পদক্ষেপ ও আগাম আবাসন সুবিধার মাধ্যমে চিকিৎসাপ্রার্থীদের ভয় দূর হবে এবং কলকাতার চিকিৎসা পর্যটন খাত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ