ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ধামরাইয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার


ধামরাইয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ের বংশী নদীর তীরে নোঙর করা একটি বালু তোলার ড্রেজারে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল এবং মাটির নিচে লুকিয়ে রাখা ১টি দেশীয় পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, গত ১১ আগস্ট দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার সময় ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীর তীরে নোঙর করা একটি ড্রেজারে ইঞ্জিনচালিত ট্রলারে ১২-১৩ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা রামদা, পিস্তল, বন্দুক ও কাটারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজারের উপর উঠে পড়ে এবং সেখানে কর্মরত চারজন স্টাফকে এলোপাতাড়ি মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতরা ড্রেজার থেকে দুইটি ভারী ব্যাটারি, একটি ওয়েল্ডিং মেশিন, দুটি গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, চারটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ প্রায় ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে ট্রলারযোগে নদীর উত্তর দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ ঘটনায় ড্রেজার মালিক মোস্তফা সাইদুজ্জামান বাদী হয়ে ধামরাই থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে ঢাকা জেলা, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় টানা অভিযান চালিয়ে এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন— মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবির হাসান ওরফে আপ্পা (২৪), আরকান ওরফে আলিফ ইসলাম ছোটন (২৪) এবং মনা খান ওরফে মনির (৪৫)। যদিও তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা, তথাপি ঢাকার আশপাশে ভাড়াটিয়া হিসেবে থেকে এই অপরাধ চক্র গড়ে তুলেছিলেন।

ধামরাই থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকার একটি শিপইয়ার্ডের পাশে আবাদি জমি ও ইটের স্তূপের কাছ থেকে মাটির নিচে প্লাস্টিকের বস্তা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি লোহার কাটার, ৪টি শাবল, ৩টি ক্র্যাকার, ৫টি ধারালো হাসুয়া, ১টি কাচে, ২টি দা ও ১টি র‍্যাত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় মারা গেছেন বাহারুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল (স্কুটি) চালক।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঢুলটি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত বাহারুল ইসলাম ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনির মৃত আকিল উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, বাহারুল শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে পাবনা-ঈশ্বরদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঈশ্বরদীর ঢুলটি এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এরপরই ওই ট্রাকের চাকার নিচে পড়ে তিনি পিষ্ট হয়ে মারা যান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা আহত অবস্থায় বাহারুলকে উদ্ধার করেন। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বাহারুল একজন ট্রাকচালকও ছিলেন। বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকায় হাইটেক পার্কের লোহার ব্রিজসংলগ্ন ঢাকা-যমুনা সেতু রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রেললাইন পাশে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ওই যুবক রেললাইন দিয়ে চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। নিহতের সঙ্গে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া মরদেহে কোনো পোশাকও ছিল না বলে পুলিশ জানিয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ডিসি নিয়োগ তিন জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


নতুন ডিসি নিয়োগ তিন জেলায়

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘এমপাওয়ারিং ইয়ুথ টু লিড’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নির্মাণে দেশের গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।’

তিনি উল্লেখ করেন, ‘বিগতসময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠনসহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%