বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৫ পি.এম
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে পাবনার চাটমোহরে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালীর পর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মান্নান, এবং সহকারী শিক্ষক আঃ মজিদ প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।
জানাজা শুরুর আগে, মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মায়ের জন্য দোয়া চেয়ে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন। তিনি মায়ের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। জানাজায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামান পিপিএমসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। ৯ সন্তানের জননী আমেনা বেগমের পঞ্চম সন্তান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এদিকে, আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ বিভিন্ন মন্ত্রী-এমপি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি সেনা জোন কর্তৃক ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর রোববার দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ঢেউটিন ও অনদান প্রদান করা হয়।
লক্ষীছড়ি জোন কমান্ডার এর নিদেশনায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে লক্ষীছড়ি উপজেলাধীন লক্ষীছড়ি কিন্ডার গার্ডেন স্কুলে ঘর মেরামত করার জন্য অনুদান হিসেবে প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেন জোনের এ্যাডজুটেন্ট। প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এই অনুদান গ্রহণ করেন লক্ষীছড়ি কিন্ডার গার্ডেন স্কুলে। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চন্দ্র চাকমা, যিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি। আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এমএন আবছার, যিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেত্র মোহন রোওয়াজা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি, মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, এবং অনিমেষ চাকমা রিংকু, যিনি বিএনপি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। সভার সভাপতিত্ব করেন কুহেলী দেওয়ান, যিনি খাগড়াছড়ি জেলা মহিলাদলের সভাপতি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর সেনবাগ পৌরশহরের দীর্ঘদিনের খানাখন্দ ও গর্তে ভরা সড়ককে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তুলেছে সেনবাগ পৌরসভা যুব জামায়াত। মঙ্গলবার বিকেলে সেনবাগ প্রেসক্লাবের সামনে থেকে উপজেলা গেট হয়ে সরকারি হাসপাতাল ও জিস চৌধুরী বিল্ডিং সংলগ্ন মায়া হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন গর্তে ইটের আধলা ফেলে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়। এই উদ্যোগটি ব্যক্তিগতভাবে পরিচালনা করেন সেনবাগ পৌরসভা যুব জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিন আলো।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এর ফলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
সড়কটির পুনর্নিমাণকাজ শুরু হলেও সম্প্রতি কিছুদিন ধরে কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে গর্তগুলো ভরাট করার উদ্যোগ নেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম। এ সময় পৌর জামায়াতের আমির ইয়াসিন মিয়াজী, জামায়াতে ইসলামী যুব শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, ৪ নম্বর কাদরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের, পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলো, যুব শাখার সেক্রেটারি ইলিয়াসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা ইয়াছিন করিম মন্তব্য করেন, সড়কের প্রায় ৫০ গজ এলাকায় দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হওয়ায় মানবিক দিক বিবেচনা করে সাময়িকভাবে গর্তগুলো ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দারা সড়কের গর্তে ইট ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সাময়িক সংস্কারের পাশাপাশি দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ