ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে আটকা পড়া চার পর্যটককে উদ্ধার করেছে বিজিবি


বান্দরবানে আটকা পড়া চার পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক এবং একজন স্থানীয় গাইডকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে।

আজ শনিবার সকালে বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) একটি টহল দল দুর্গম পাহাড়ি পথে পায়ে হেঁটে পর্যটকদের উদ্ধার করে। প্রথমে তাদের নেওয়া হয় নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে। পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি জিপে করে তাদের নিরাপদে থানচি সদরে পাঠানো হয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চারজন পর্যটক ও একজন স্থানীয় গাইড গত ৪ জুলাই আমিয়াখুম ও বেলাখুম ভ্রমণে গিয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের থুইসা খিয়াংপাড়ায় আটকা পড়ে যান। ওই সময়ে গ্রামের এক বাসিন্দা মানবিক কারণে তাদের থাকার ব্যবস্থা করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেলে দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। আজ শনিবার সকালে বিজিবি সদস্যরা পর্যটকদের উদ্ধার করে প্রথমে নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যান। পরে, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি জিপে করে তাদের থানচি সদরে পাঠানো হয়।

বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়, খাদ্য ও মানবিক সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল করতে বাধা দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা ভাঙচুর, ১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


নকল করতে বাধা দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা ভাঙচুর, ১০ জন আহত

ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষায় নকল করতে না পেরে কিছু শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রের ওপর হামলা ও ভাঙচুর করেছে।

এই ঘটনায় বাসার শিক্ষক, গভর্নিংবডির সভাপতি, এবং পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হামলাকারীদের ওপর লাঠিচার্জ করেছে এবং কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।

শনিবার (১১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজে হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে কলেজের গেইটে গিয়ে অবস্থান নেয়। পরে তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে এবং কলেজের গেট ভেঙে ভিতরে ঢুকে অধ্যক্ষের কক্ষসহ অন্যান্য কক্ষে ভাঙচুর চালাতে শুরু করে। পুলিশ পরে গিয়ে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন বাচ্চু জানান, তার কেন্দ্রে ৯০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৪ জন নিয়মিত পরীক্ষা করছে। এই পরীক্ষার্থীরা সবাই চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী। আজ তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল। প্রশ্ন কমন না হওয়ায় পরীক্ষার্থীরা নকলের চেষ্টা করতে গেলে কক্ষ পরিদর্শকেরা তাদের বাধা দেন। এতে পরীক্ষার্থীরা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে শুরু করে। খবর পেয়ে তিনি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার অনুরোধ করেন। এরপর পরীক্ষার্থীরা কিছু সময়ের জন্য শান্ত হলেও সৃজনশীল প্রশ্ন দেওয়ার পর আবারও কক্ষ পরিদর্শকদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। তারা হॉल এ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বরিশাল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। পুলিশ পরে সেখানে অতিরিক্ত আসে।

দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা সবাই কলেজের প্রধান গেইটে অবস্থান নেয়। সকলেই একযোগে কলেজের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে। তা ব্যর্থ হয়ার পর তারা পিছনের গেটে ভেঙে এবং ওয়াল টপকিয়ে কলেজের বিভিন্ন কক্ষে হামলা ও ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে, তারা পরীক্ষার উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিক্ষকরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে করে কলেজের গভর্নিংবডির সভাপতি হুমায়ুন কবির সিকদারসহ ৪-৫ জন শিক্ষক আহত হন।

হামলাকারীদের ইটপাটকেল নিক্ষেপের ফলে আরও বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছে। আহত শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, পরীক্ষা কেন্দ্রে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেলে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ বা মামলা হয়নি। যদি মামলা হয় তবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করতে না দেওয়ার কারণে চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ জরুরি বৈঠক করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছরের দুর্ভোগের অবসান, পরিচ্ছন্ন হচ্ছে আমিনবাজার-হেমায়েতপুর সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


২০ বছরের দুর্ভোগের অবসান, পরিচ্ছন্ন হচ্ছে আমিনবাজার-হেমায়েতপুর সড়ক

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীর্ঘ প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) আমিন বাজার -হেমায়েতপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিনবাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এবং তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জেলা প্রশাসক, ঢাকা কর্তৃপক্ষকে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসন কাজ শুরু করে।

চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে শনিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে পুরো সড়কটিকে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও পরিবেশবান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্যক্রমের আওতায়, সড়কের দুই পাশের সব ময়লার ভাগাড় অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তর করা হবে। রাস্তার দুই পাশ বালি ও মাটি দিয়ে ভরাট করে প্যারাসাইক্লিং (ঢাল সংরক্ষণ) করা হবে, যাতে বৃষ্টির পানিতে মাটি ধসে না যায়। সৌন্দর্যবর্ধনের জন্য রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। নতুন করে কেউ যাতে সেখানে ময়লা ফেলতে না পারে, সেজন্য রাস্তার দুই পাশে উঁচু বেড়া নির্মাণ করা হবে। সার্বক্ষণিক নজরদারি ও মনিটরিং জোরদার করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই সড়ককে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তর করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে অবৈধভাবে ময়লা ফেলা না হয়, সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ৪ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ৪ হাজারের বেশি

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। সরকার সূত্রে জানা গেছে, এ দুর্যোগের কারণে এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার (১১ জুলাই) ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া একটি বার্তায় এসব তথ্য তুলে ধরেন।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। উল্লেখ্য যে, এর মধ্যে ৭.৫ মাত্রার কম্পনটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে গণ্য করা হচ্ছে। এই ভূমিকম্পের ফলে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু এলাকা এবং বহুতল আবাসিক ভবন ধসে পড়ে।

উদ্ধারকারীরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শেষ করলেও, অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে নিজেদের প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আশা অন্তত মরদেহ উদ্ধার করে প্রিয়জনদের মর্যাদার সঙ্গে দাফন করতে সক্ষম হবেন।

এদিকে আজ শুক্রবার রাজধানী কারাকাসের মধ্যাঞ্চলে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু ভবন খালি করা হয়।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেঙে পড়া রাষ্ট্রীয় সেবাব্যবস্থার কারণে পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ বুধবার জরুরি সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, দেশের প্রায় ১৩ লাখ মানুষ জরুরি মানবিক সহায়তার প্রয়োজন অনুভব করছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে এখন অস্থায়ী রান্নাঘর, ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র ও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কার্যালয়ের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কাজে বিদেশে জব্দ থাকা দেশের সম্পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ফেরত দেওয়ার জন্য তিনি রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ করেছেন।

এছাড়া, ডেলসি রদ্রিগেজ সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সংকটকে সামাজিক অস্থিরতায় রূপ নিতে দেওয়া হবে না। তবে অনেক ভেনেজুয়েলাবাসীর অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগে সরকার পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোমরা বন্দরে ডায়মন্ডসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ভোমরা বন্দরে ডায়মন্ডসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল ও একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকালে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাংবাদিকদের এ বিষয়টি জানায়। এর আগে বৃহস্পতিবার রাতে মালামালসহ ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।

আটক ভারতীয় দুই নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে ট্রাক চালক সমরেশ দাস এবং বসিরহাট সদরের মৃত সুধীর মন্ডলের ছেলে রাম মন্ডল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী ট্রাক যোগে ডায়মন্ডের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়। ট্রাকের চালক সমরেশ দাস ও সহযোগী রাম মন্ডলকে আটক করে বিজিবি। জব্দ করা হয় ট্রাকটির নিবন্ধন নম্বর ডব্লিউ বি ৫৯ বি ৯৯১৯।

বিজিবি আরো জানান, জব্দ ডায়মন্ডের নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ভারতীয় ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। জব্দ মালামালের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। আটক ভারতীয় ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তার বরাতে জানা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%