০২:৪৫ পি.এম
টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার পর, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা তুলে ধরেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) সকালে নগরের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি দরপত্র প্রক্রিয়ার মধ্যে আছে। যদি কাজটি বাস্তবায়িত হয়, তাহলে অতিবৃষ্টির সময় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা কমে যাবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি এটি আরও উল্লেখ করেন, যাত্রীদের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তাই পানি না নেমে পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল থাকবে বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল আবার শুরু করা হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ফেরত পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে, প্রতিমন্ত্রী গ্যাংকারে করে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে গেলে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন