ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বর্ষা এলেই প্রাণ ফিরে পায় ঘিওরের নৌকার হাট, বেচাকেনা ছাড়ায় ১০ লাখ টাকা


বর্ষা এলেই প্রাণ ফিরে পায় ঘিওরের নৌকার হাট, বেচাকেনা ছাড়ায় ১০ লাখ টাকা

বর্ষায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়ে গেছে নৌকার চাহিদা। এই চাহিদা কেন্দ্র করে আবারও জমজমাট হয়ে উঠেছে মানিকগঞ্জের ঘিওরের প্রায় তিনশো বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাট। তবে ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ রয়েছে, এত পুরোনো ও জনপ্রিয় হাট হওয়া সত্ত্বেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

প্রতি বার্ষিক বর্ষা মৌসুমে এই হাটে নৌকার কদর বেড়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। ছোট ছোট যানবাহনে করে চাহিদামতো ডিঙ্গি নৌকা আনা হয়। সাথে থাকেন কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা। নৌকার আকার ও মান অনুযায়ী দাম ৩ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

বর্তমানে ১০ হাত লম্বা ও আড়াই হাত প্রস্থের একটি নৌকার দাম ৭ হাজার টাকা। ১১ হাত লম্বা ও ৩ হাত প্রস্থের নৌকাও বিক্রি হচ্ছে ৭ হাজার টাকায়। ১৩ হাত লম্বা ও ৩ হাত প্রস্থের এক নৌকার দাম ৮ হাজার টাকা। আর ১৫ হাত লম্বা ও ৩ হাত প্রস্থের নৌকা বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ হাজার টাকায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ক্রেতারা উল্লেখ করছেন, বর্ষায় পানি বাড়ার সাথে সাথে নৌকার দামও বেড়ে যায়। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলতাফ হোসেন বলেন, "কয়েক দিনের ভারী বৃষ্টিতে বাড়ির চারপাশে পানি জমে গেছে। নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই। কিন্তু নৌকার দাম অনেক বেশি হওয়ায় বিপাকে পড়েছি।"

দৌলতপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, "বাড়ির পাশেই নদী। গরু-ছাগলের দেখাশোনা থেকে শুরু করে দৈনন্দিন গৃহস্থালি কাজের জন্য নৌকা প্রয়োজন। তাই বাধ্য হয়ে ৮ হাজার টাকা দিয়ে একটি নৌকা কিনেছি।"

শিবালয়ের জরিনা বেগমও একটি ডিঙ্গি নৌকা কিনেছেন। তবে তার অভিযোগ হলো, "প্রতি নৌকার দাম আগের তুলনায় ১ থেকে দেড় হাজার টাকা বেশি।"

অন্যদিকে বিক্রেতাদের দাবি, কাঠ, লোহাসহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়েছে। সাথে বেড়েছে কারিগরদের মজুরিও। ফলে নৌকার দাম বাড়ানো ছাড়া উপায় নেই।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

দিন দিন ঘিওরের এই ঐতিহ্যবাহী হাটের পরিধি বাড়ছে। কিন্তু এখনো ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের মতো মৌলিক সুবিধার অভাব রয়েছে। হাটের ইজারাদার মো. মনির উদ্দিন বলেন, "প্রতি বছর ডিঙ্গি নৌকার সংখ্যা বাড়ছে। তবে জায়গার সংকটের কারণে এখন ঈদগাহ ও কলেজ মাঠেও হাট বসাতে হচ্ছে। তবে ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের অভাব দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।"

প্রতি বুধবার ঘিওরের এই নৌকার হাটে ৯ থেকে ১০ লাখ টাকার নৌকা কেনাবেচা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষামন্ত্রী অপসারণের ঘোষণায় উত্তাল ইউক্রেন, বিক্ষোভের নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


প্রতিরক্ষামন্ত্রী অপসারণের ঘোষণায় উত্তাল ইউক্রেন, বিক্ষোভের নেপথ্যে কী?

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে সারা দিচ্ছেন শত শত মানুষ। রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাবে রাজি না হওয়াতেই দ্বন্দ্ব তীব্র হয়েছে বলে ফেদোরভ জানান। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল সমন্বয়হীনতা।

কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ভিড় জমে যায়। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর প্রতিবাদে স্লোগান দেন। একই ধরনের প্রতিবাদ দেখা যায় ইউক্রেনের বেশ কয়েকটি শহরেও। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ করে প্রেসিডেন্ট জেলেনস্কি ‘বড় ধরনের ভুল’ করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে মিখাইলো ফেদোরভ দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর দুর্নীতিবিরোধী পদক্ষেপ, ড্রোনভিত্তিক যুদ্ধকৌশল, প্রযুক্তিনির্ভর সামরিক সংস্কার এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তনের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়ায় সাম্প্রতিক অভিযানের পেছনে তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও বিশ্লেষকরা মনে করেন।

ফেদোরভ জানান, তিনি সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি সেই প্রস্তাবে রাজি হয়নি, যার ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়েছিল। জেলেনস্কি যদিও এ বিষয়টি স্বীকার করে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন থেকে সমন্বয়হীনতা চলছিল। নির্ধারিত জনসাধারণের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি সম্পর্কে তিনি সচেতন বলে জানান প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে প্রকাশ্য মতবিরোধ কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়, বরং রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল এবং নেতৃত্বের ক্ষেত্রেও নতুন প্রশ্ন তৈরি করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫০ বছরের ঐতিহ্যবাহী পৌরসভা, তবু নাগরিক দুর্ভোগ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


১৫০ বছরের ঐতিহ্যবাহী পৌরসভা, তবু নাগরিক দুর্ভোগ অব্যাহত

ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা জেলার সবচেয়ে পুরানো, কিন্তু নাগরিক সেবার মান নিয়ে বাসিন্দাদের ক্ষোভের শেষ নেই। বছরের পর বছর পৌরকর পরিশোধ করেও বাসিন্দাদের প্রতিদিন ভাঙাচোরা সড়ক, অকেজো সড়কবাতি, কাঁচা ও অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা এবং সুপেয় পানির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহেশপুর পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৪ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। বর্তমানে পৌরসভাটি প্রায় ২২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এবং এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে স্থানীয়দের দাবি।

১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালেক বলেন, 'এটি জেলার সবচেয়ে পুরানো পৌরসভা। অথচ নাগরিক সুবিধার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। পৌরসভার সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।'

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়মিত হয়ে দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমরা নিয়মিত পৌরকর দিচ্ছি। কিন্তু নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই পাচ্ছি না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতেই চলাচল করা কঠিন হয়ে পড়ে।'

মহেশপুর পৌর এলাকার বাসিন্দা শারমিন সুলতানা বলেন, 'রাতে অনেক এলাকায় সড়কবাতি জ্বলে না। অন্ধকারে নারী ও শিশুদের চলাচলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। দ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।'

পৌরসভা সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভায় প্রায় ৩ হাজার সড়কবাতির প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র ২ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাতি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। ফলে রাতের অন্ধকারে পৌর শহরের অনেক এলাকা অন্ধকারে ডুবে যায়। এছাড়া সুপেয় পানির সংকট নিয়েও রয়েছে ব্যাপক অভিযোগ। অনেক এলাকায় যথেষ্ট পানি সরবরাহ না থাকায় বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। আধুনিক পানি সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়েছেন পৌরবাসী।

মহেশপুর পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেন বলেন, 'সেবার মানোন্নয়নে ইতোমধ্যে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের কাজ বাস্তবায়ন করা হবে।' তিনি আশা প্রকাশ করেন যে প্রকল্পগুলোর কাজ শেষ হলে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটা কমে আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে ধরা, সাময়িক বরখাস্ত পরিচ্ছন্নতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে ধরা, সাময়িক বরখাস্ত পরিচ্ছন্নতাকর্মী

আমিনবাজারে মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

ছুটির দিন শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম আমিনবাজার মহাসড়কসংলগ্ন বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করতে গিয়ে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেই মহাসড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বর্জ্য ফেলতে গেলে জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে তারা ধরা পড়েন।

ঘটনাস্থলেই জেলা প্রশাসক সংশ্লিষ্টদের তীব্র ভর্ৎসনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন। একই সঙ্গে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে না—এ বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যারা নির্দেশ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থের সঙ্গে কোনো আপোস করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং জনদুর্ভোগ কমাতে মহাসড়ক ও জনবহুল এলাকায় অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলায় ইরানের সড়ক সেতুতে নিহত ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মার্কিন হামলায় ইরানের সড়ক সেতুতে নিহত ৭ জন

যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কিছু সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আরও ৯ জন আহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার (পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা) দিকে এই বিমান হামলা শুরু হয়। এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেয়া।

সেন্টকম জানিয়েছে, ‘ফাইটার জেট, ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন বাহিনী নির্ভূল অস্ত্র ব্যবহার করে আঘাত হেনেছে, যা ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার মতো কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

হামলার তথ্য নিশ্চিত করে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরানশাহর এবং বন্দর-ই খামির এলাকায় একাধিক বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সড়ক সেতুতে মার্কিন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। গুরুত্বপূর্ণ এই সড়ক সেতুটি বন্দর আব্বাসকে দেশের অভ্যন্তরের অন্যান্য শহরের সাথে সংযুক্ত করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে ইরানের অবকাঠামোতে হামলার অনুমান দিয়েছিলেন। গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে দুই দেশ পরস্পরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করার পর থেকে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

এদিকে, সেন্টকম আরও দাবি করেছে যে, ওমান উপসাগরে ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা তিনটি বাণিজ্যিক জাহাজকে তাদের বাহিনী বাধা দিয়েছে। নির্দেশ অমান্য করার কারণে একটি জাহাজ অচল করে দেওয়া হয় এবং আরেকটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

অন্যদিকে আল জাজিরার দোহাভিত্তিক প্রতিবেদক আকসেল জাইমোভিচ জানিয়েছেন, চলমান অনিশ্চয়তার মধ্যে উপসাগরীয় দেশগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিমান প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি জোরদার করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%