০৯:৫০ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে হল প্রশাসন অলি আহমেদ দয়ালশাহ নামক এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে। তার বিরুদ্ধে হলের শৃঙ্খলা ভঙ্গ ও হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) তারিখে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
নোটিশে বলা হয়েছে, ১১ অক্টোবর হলে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা হলের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যুক্ত। এছাড়া, এই বিষয়ে হল প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় অসদাচরণ করেছেন তিনি। শিক্ষার্থীকে প্রশ্ন করা হয়েছে কেন তাকে হল থেকে বহিষ্কার করা হবে না এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায়, হল প্রশাসন তার বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
অলি আহমেদ দয়ালশাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। ১১ অক্টোবর হলের চারতলার নতুন ব্লকে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়েছে বলে হল প্রভোস্ট জানিয়েছেন।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন মন্তব্য করেছেন, ‘আমরা যখন সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের খবর পাই, তখন অন্য ক্যামেরার ফুটেজ দেখে এই শিক্ষার্থীকে শনাক্ত করি। এরপর তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার কক্ষে গিয়ে কথা বলতে বলেন। আমরা হল প্রশাসনের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে পাইনি। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। আমরা তাকে শোকজ নোটিশ দিয়েছি। ১৪ তারিখের মধ্যে নোটিশের জবাব এলে বা না এলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন