ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে স্কয়ার ক্লিনিকে নার্সের মারধরের অভিযোগ


পঞ্চগড়ে স্কয়ার ক্লিনিকে নার্সের মারধরের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মালিক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে এক নার্সকে মারধর ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নার্স কলি রায় অভিযোগ করেছেন যে, রোববার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ক্লিনিকের রিসেপশন ফ্লোরে এই ঘটনা ঘটে।

কলি রায় জানান, গত ২০ জুলাই তিনি দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে যোগদান করেন। রোববার (২৩ আগস্ট) সকালে কুলসুম নামে এক নারী ক্লিনিকে ভর্তি হন। দুপুর ১২টার দিকে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পর নবজাতকের জন্য বিভিন্ন সামগ্রী যেমন ডায়াপার ও কে-ওয়ান ইনজেকশন এবং প্রসূতির জন্য বেল্ট, ব্যথানাশক ভলটালিন ইনজেকশন ও ন্যাপকিনের প্রয়োজন হয়। এসব সামগ্রী ক্লিনিকে ‘প্যাকেজ’ নামে পরিচিত বলে তিনি উল্লেখ করেছেন।

কলি রায়ের অভিযোগ, এসব সামগ্রী ক্লিনিকের বাইরে তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকলেও রোগীর স্বজনদের ক্লিনিক থেকেই সেগুলো কেনার জন্য নার্সদের ওপর চাপ দেওয়ার চেষ্টা করা হয়। তিনি জানান, এ দিন কুলসুমের স্বজনেরা প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে ক্লিনিকের পরিচালক শহিদুল ইসলাম বাবুল ক্ষুব্ধ হয়ে যান এবং রোগীর স্বজনরা কেন বাইরে থেকে এসব সামগ্রী কিনেছেন, তা নিয়ে তার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় বাবুলের ছোট মেয়ে স্নেহাও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন কলি। কলি বলেন, একপর্যায়ে ক্লিনিক পরিচালক শহিদুল ইসলাম বাবুল তার মাথায় হাত দিয়ে আঘাত করেন। পরে তিনি ক্লিনিকের দ্বিতীয় তলায় গেলে সেখানে বাবুলের মেয়ে ও চিকিৎসক ডা. শিখা মনি তার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলেন। এ সময় তাকে পরের দিন থেকে ক্লিনিকে না আসার কথাও বলা হয় বলে অভিযোগ করেছিলেন তিনি।

এই অভিযোগের বিষয়ে ক্লিনিকের মালিক ও পরিচালক শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নার্সের করা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উক্ত নার্সকে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য যে, এর আগে ক্লিনিকটির মালিক শহিদুল ইসলাম বাবুল ও তার মেয়ে ডা. শিখা মনি’র রূঢ় আচরণের কারণে যোগদানের অল্প সময়ের মধ্যেই কয়েকজন নার্স চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এমন অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ এম


প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মারা গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের মধ্যে তর্কবিতর্ক এবং হাতাহাতি হয়।

তর্কের ফলস্বরূপ, একই দিন বিকেলে শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ইলিয়াস হোসেন মারা যান।

এ বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের সভাপতি সামিন ও সাধারণ সম্পাদক আজম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ এম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের সভাপতি সামিন ও সাধারণ সম্পাদক আজম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী সামিন ইয়াসারকে সভাপতি হিসেবে এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ আজমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন সভাপতি সামিন ইয়াসার বলেন, "শিক্ষা কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালে কিংবা ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ থাকতে পারে না; চিন্তার বিস্তার এবং যুক্তিনির্ভর সমাজ গঠনের মধ্যেই শিক্ষার আসল সার্থকতা।"

তিনি আরও বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাধর্মী মেধা ও সৃজনশীল চিন্তাকে দেশ বিনির্মাণের মূলধারায় নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আমরা এমন এক লেখক ও চিন্তক সমাজ গড়ে তুলতে চাই, যারা নিরপেক্ষতা ও যুক্তির আলো দিয়ে তরুণ সমাজের মাঝে মুক্তচিন্তার প্রসার ঘটাবে এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।"

সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আজম বলেন, "কলম হলো সামাজিক পরিবর্তন ও সত্য প্রকাশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক লেখার গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সকল সম্ভাবনাময় তরুণ লেখকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতে বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য কেবল লেখালেখির সুযোগ তৈরি করা নয়, বরং তরুণদের চিন্তা-ভাবনাকে সুসংগঠিত করা এবং লেখনীর মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরা। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল ও গতিশীল সংগঠন বিনির্মাণে আমরা নিরলস কাজ করে যাব।"

এছাড়া, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রতি তারা গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের দাওয়াতে যেতে না পেরে ঘরের দরজা বন্ধ করে তাশফিয়া, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ এম


বিয়ের দাওয়াতে যেতে না পেরে ঘরের দরজা বন্ধ করে তাশফিয়া, অতঃপর...

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় দাদির সঙ্গে বিয়ের দাওয়াতে যেতে না পেরে অভিমান করে আত্মহত্যা করেছে তাশফিয়া আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী, এমন অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রাম থেকে ভাঙ্গা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত তাশফিয়া আক্তার ওই গ্রামের আছান বেপারীর কন্যা। সে সদরপুর উপজেলার বাইশরশি শিবসুন্দরী অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তাশফিয়ার দাদি সুফিয়া বেগম এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এ সময় তাশফিয়াও দাদির সঙ্গে দাওয়াতে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু দাদি তাকে বাড়িতে রেখে একাই দাওয়াতে চলে যান। এতে অভিমান করে তাশফিয়া বিকেলে ঘরের দরজা বন্ধ করে দেয়।

পরে ঘরের দরজা বন্ধ দেখে তার চাচি হোসনেয়ারা বেগম দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তখন তিনি তাশফিয়াকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে তাকে নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩০ এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি সোমবার (২৪ আগস্ট) বিকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।

পরবর্তী দিন, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের আওতায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আর ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো।

ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র এবং অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%